'সরকারি সম্পত্তি নষ্ট করলে দেখা মাত্র গুলি করা হোক', মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রীর

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে বেশ কয়েকদিন ধরে সরকারি সম্পত্তি নষ্ট করছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকটি রেল স্টেশনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে বেশ কয়েকদিন ধরে সরকারি সম্পত্তি নষ্ট করছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের বেশ কয়েকটি রেল স্টেশনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এই ঘটনার প্রেক্ষিতেই মঙ্গলবার কড়া নিদান দিলেন রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গদি।

কী বলেন মন্ত্রী

কী বলেন মন্ত্রী

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুরেশ অঙ্গদি বলেন, 'আমি জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে বলেছি, 'কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের দেখামাত্র গুলি করতে হবে। একজন কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে আমি এই নির্দেশ দিচ্ছি। পশ্চিমবঙ্গ এভং উত্তর-পূর্বের রাজ্যে রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন, সেখানে এই ধরণের কাজকে বরদাস্ত করা হবে না।'

রাজ্যের একাধিক স্টেশনের বেহাল দশা

রাজ্যের একাধিক স্টেশনের বেহাল দশা

রাজ্যের একাধিক স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন সহ টিকিট কাউন্টার, স্টেশন মাস্টারের ঘড়, কিছুই বাদ যায়নি বিক্ষোভকারীর বেশে থাকা দুষ্কৃতীদের আক্রোশ থেকে। ইতিমধ্যে ভারতীয় রেল ঘোষণা করেছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী প্রতিবাদ চলাকালীন একাধিক স্টেশন, রেল লাইন ও ট্রেনে ভাঙচুরের ঘটনায় কমপক্ষে আড়াইশো কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে।

কয়েক কোটি টাকার ক্ষতি রেলের

কয়েক কোটি টাকার ক্ষতি রেলের

পাশাপাশি পূর্ব রেল প্রায় ৮ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। একাধিক জায়গায় বনধ ও রেল রোকো অভিযানের জেরে দক্ষিণ পূর্ব রেল মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৬ কোটি ছাড়িয়েছে বলে দাবি রেলের। পূর্ব রেলের কমপক্ষে ১৫ টি স্টেশনে ব্যাপক ভাঙচুর করা হয় বলে জানা যাচ্ছে। বিক্ষোভ চলাকালীন একাধিক স্টেশনের ক্যাশ বাক্সগুলিও লুট করা হয় বলে অভিযোগ।

বিরোধীদের তোপ মন্ত্রীর

বিরোধীদের তোপ মন্ত্রীর

রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, 'রেলের পরিকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতার জন্য প্রায় ১৩ লক্ষ মানুষ দিনরাত কাজ করছেন। অথচ বিরোধীদের মদতে কিছু সমাজবিরোধী দেশে এই ধরণের সমস্যা তৈরি করছে।' বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপ করার দাবিও তোলেন তিনি। এদিকে মন্ত্রীর এই নিদানের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধী নেতারা।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মন্ত্রীর সাফাই

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মন্ত্রীর সাফাই

কেন্দ্রীয়মন্ত্রী দাবি করেন, যেখানে মুসলিম সহ প্রকৃত নাগরিকদের কোনও বিপদ নেই, সেখানে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধী দলগুলি। তাঁর কথায়, 'আমরা শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের শরণার্থীদের ভারতে থাকার অধিকার দিচ্ছি, স্থানীয় সংখ্যালঘুদের কোনও ক্ষতি হবে না। তবে এলাকার কিছু মানুষ অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+