মাসের শেষে বেতন মাত্র ৬ টাকা! আত্মহত্যার চেষ্টা যোগীর রাজ্যের শ্রমিকের

উত্তরপ্রদেশের আগ্রায় এক শ্রমিক মাসের শেষে হাতে বেতন পেলেন মাত্র ৬ টাকা। যার জেরে দুঃখে, অভিমানে আত্মহত্যা করতে উদ্যত হলেন তিনি।

উত্তরপ্রদেশের আগ্রায় এক শ্রমিক মাসের শেষে হাতে বেতন পেলেন মাত্র ৬ টাকা। যার জেরে দুঃখে, অভিমানে আত্মহত্যা করতে উদ্যত হলেন তিনি। একটি জুতোর কারখানায় কাজ করতেন ওই ব্যক্তি। মাসের বেতন হাতে পেয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে।

মাসের শেষে বেতন মাত্র ৬ টাকা! আত্মহত্যার চেষ্টা শ্রমিকের

জানা গিয়েছে, কারখানায় ঢুকে হাতে বেতন পেয়ে সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। তবে সহকর্মীরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ওই ব্যক্তি বহু বছর ধরে জুতোর কারখানায় কাজ করতেন। এবছরের শুরুতে তাঁর একটি দুর্ঘটনা ঘটে। ফলে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালের খরচ বহন করেন কারখানার মালিক। পরে সুস্থ হয়ে কারখানায় এসে বকেয়া টাকা চাইলে মাসিক বেতন হিসাবে হাতে মাত্র ৬ টাকা ধরিয়ে দেন মালিক।

সেই ঘটনা মেনে নিতে না পেরেই কারখানার মধ্যেই অবসাদগ্রস্ত শ্রমিক আত্মহত্যা করার চেষ্টা করেন। পুলিশ অবশ্য এই ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদ করেনি বা গ্রেফতার করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+