অমানবিক সরকারি শিক্ষা কেন্দ্র! যোগীর রাজ্যে প্রতিবন্ধী শিশুদের মারধরের ভিডিও প্রকাশ্যে

এক প্রতিবন্ধী শিশু সরকারি প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রের মধ্যেই বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের এটোয়ার একটি কেন্দ্রে। কেন্দ্রটি সর্ব শিক্ষা অভিযানের অন্তর্গত।

এক প্রতিবন্ধী শিশু সরকারি প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রের মধ্যেই বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের এটোয়ার একটি কেন্দ্রে। কেন্দ্রটি সর্ব শিক্ষা অভিযানের অন্তর্গত।

অমানবিক সরকারি শিক্ষা কেন্দ্র! যোগীর রাজ্যে প্রতিবন্ধী শিশুদের মারধরের ভিডিও প্রকাশ্যে

একটি প্রতিবন্ধী শিশু সরকারি প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রের মেঝেয় গড়াগড়ি খাচ্ছে। যন্ত্রণায় চিৎকার করছে। পর এক শিশু রয়েছে ঘরের কোণে জড়সড় অবস্থায়। ভয়ের চোখে তাকিয়ে রয়েছে। এই চিত্র প্রকাশ হতেই বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।

মোবাইলে তোলা প্রায় দেড় মিনিটের ভিডিও-তে ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ক্ষমাহীনভাবে একদল শিশুর ওপরে হামলা করছে। যারা কিনা আবার প্রতিবন্ধী। এরই মধ্যে এক শিশু শিক্ষা কেন্দ্রের মেঝেতেই পড়ে যায়। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে উঠতে পারেনি।

লালা টি-শার্ট এবং ছাই রঙের প্যান্ট পরা অভিযুক্ত ব্যক্তি লাঠি নিয়ে এদিক-ওদিক মারছেন। শারীরিক ভাবে অসমর্থ শিশুরা দরজার দিকে যেতে চেয়েও ব্যর্থ। যন্ত্রণায় কাতরাচ্ছে।

আর সর্ব শিক্ষা অভিযানের অধীনে থাকা কেন্দ্রটি যথেষ্টই অপরিষ্কার। দেওয়ালে নোংরা। অপরিষ্কার মেঝে।

অপর এক ব্যক্তি যাকে পরবর্তী সময়ে সেই কেন্দ্রের ওয়ার্ডেন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। কেন এক ব্যক্তি ওই সব শিশুদের মারছিলেন। কেন তিনি সেই ব্যক্তিকে থামাতে যাননি সেই প্রশ্নও করা হয়। কিন্তু তাঁর কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে মারধরে অভিযুক্ত ব্যক্তি ওই কেন্দ্রের কেয়ারটেকার। যার নাম সুরজ সিং।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়ায় পুলিশ জানিয়েছে, ঘটনাটি ১৮ মার্চের। ছটি শিশুকে ওই দিন বেধড়ক মারধর করা হয়। যাদের মধ্যে দুজন অচৈতন্যও হয়ে পড়ে। ঘটনার জেরে অভিযুক্ত কেয়ারটেকারকে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+