Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আত্মঘাতী প্রত্যুষা মৃত্যুর পূর্বে গর্ভবতী হন, রিপোর্ট চিকিৎসকদের

মুম্বই, ১৯ এপ্রিল : অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে নয়া মোড়। যে হাসপাতালে প্রত্যুষার ময়নাতদন্ত হয়েছে, সেই জেজে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মৃত্যুর পূর্বে গর্ভবতী হয়েছিলেন এই টিভি সিরিয়ালে কাজ করা অভিনেত্রী। [দু'মাস আগেই রাহুলকে বিয়ে করেছিলেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়!]

চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর আগে গর্ভবতী প্রত্যুষা গর্ভপাত করিয়েছিলেন। তাঁর ময়নাতদন্তের সময়ে এই ঘটনা লক্ষ্য করা গিয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। [প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা নিয়ে যে বিস্ফোরক অভিযোগ বন্ধুদের]

আত্মঘাতী প্রত্যুষা মৃত্যুর পূর্বে গর্ভবতী হন, রিপোর্ট চিকিৎসকদের

ডাক্তারি পরীক্ষায় উঠে এসেছে, মৃত্যুর কিছুদিন বা মাসখানেক আগে প্রত্যুষা গর্ভধারণ করেন ও পরে সেই ভ্রুণ নষ্ট করা হয়। তবে কার সন্তান নিজের গর্ভে ধারণ করেছিলেন প্রত্যুষা তা বের করা বেশ কঠিন কাজ বলেই মনে করা হচ্ছে। [কী কারণে আত্মহত্যা করলেন 'বালিকা বধূ' প্রত্যুষা?]

প্রসঙ্গত, গত ১ এপ্রিল মুম্বইয়ের গোরেগাঁওয়ে নিজের ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রত্যুষাকে। তাঁর প্রেমিক রাহুল রাজ সিংকে আটক করে মামলা রুজু করে পুলিশ। [মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে যা লিখেছিলেন 'বালিকা বধূ' প্রত্যুষা]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+