(ছবি) মুখ খুললেন প্রত্যুষার বাবা-মা! সামনে এল যে চাঞ্চল্যকর তথ্য!
মুম্বই, ৭ এপ্রিল : প্রাথমিকভাবে আত্মহত্যার তত্ত্ব উঠে এলেও প্রয়াত টেলিভিশন অভিনেত্রীর মৃত্যু নিয়ে এখনও বহু প্রশ্নের উত্তরই অজানা রয়ে গিয়েছে। প্রত্যুষার মৃত্যু নিয়ে ক্রমেই দানা বাঁধছে রহস্য। কেন মাত্র ২৪ বছর বয়সে এত বড় একটি পদক্ষেপ নিতে হল প্রত্যুষাকে? বয়ফ্রেন্ড রাহুলের ভূমিকাই বা ঠিক কী, এমন একাধিক প্রশ্ন তো রয়েই যাচ্ছে।
প্রথমে মুখ না খুললেও অবশেষে প্রত্যুষার শেষকৃত্যের পর সাংবাদিক সম্মেলনে নিজের নীরবতা ভাঙলেন প্রত্যুষার মা সোমা বন্দ্যোপাধ্যায় ও বাবা শেখর বন্দ্য়োপাধ্যায়। রাহুলের দিকে সরাসরি অভিযোগ এনে তার আজীবন কারাদণ্ড অথবা ফাঁসির কামনা করলেন শেখরবাবু। তাদের বক্তব্যে যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এল তা একঝলকে দেখে নেওয়া যাক। [দু'মাস আগেই রাহুলকে বিয়ে করেছিলেন প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়!]

১. ৩১ মার্চ প্রত্যুষা মাকে ফোন করে জিজ্ঞাসা করেন, তিনি বা বাবা রাহুলের সঙ্গে কোনও কথা বা আলোচনা করেছে কি না। সোমাদেবী জানান, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শেখর বাবু রাহুলের থেকে জানতে চান এবং সেই বিষয়ে আলোচনা করেন। [(ছবি) কী কারণে আত্মহত্যা করলেন 'বালিকা বধূ' প্রত্যুষা?]
২. প্রত্যুষা জানত সে ভুল ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছে।
৩. শুধু প্রত্যুষা নয়, রাহুল একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত প্রত্যুষার ঘণিষ্ঠ বন্ধু বিকাশ গুপ্ত এবং কামিয়া পাঞ্জাবির অভিযোগ. প্রত্যুষার আগে ৭টি মেয়ের সঙ্গে টাকার লোভে প্রেমের খেলা খেলেছে রাহুল। রাহুলের আগের একটি বিয়ে রয়েছে। সেই বিয়ে থেকে রাহুলের ৯ বছরের একটি ছেলেও আছে, যা প্রত্যুষা জানত না। [ মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে যা লিখেছিলেন 'বালিকা বধূ' প্রত্যুষা
]
৪. রাহুল প্রত্যুষার চরিত্র নিয়ে প্রশ্ন করত, এবং ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনত।
৫. প্রত্যুষার টাকাপয়সা আর্থিক লেনদেন সম্পর্কিত যাবতীয় বিষয় দেখাশোনা করত রাহুল ও রাহুলের বাবা।
৬. রাহুল প্রত্যুষাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।
৭. সময়ের সঙ্গে সঙ্গে রাহুল প্রত্যুষার সঙ্গে তার বাবা-মা, বন্ধুবান্ধব ও ঘণিষ্ঠদের থেকে দুরত্ব তৈরি করে দিয়েছিল।
৮. প্রত্যুষার বাবা-মার সঙ্গে রাহুলের বাবা-মায়ের কখনও মুখোমুখি দেখা হয়নি।
৯. মৃত্যুর আগে কয়েকদিন প্রত্যুষা খুব আতঙ্কিত ছিলেন। প্রত্যুষা বাবা শেখর বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন রাহুল ও রাহুলের বাবা রাঁচির অত্যন্ত প্রভাবশালী মানুষ।
১০. বিলাসবহুল ভাবে বিয়ে করার স্বপ্ন ছিল প্রত্যুষার।
১১. প্রত্যুষার বাবা-মা জানতেন না যে রাহুল ও প্রত্যুষা কান্দিভালি থেকে চলে গিয়ে গুরগাঁওতে থাকতে শুরু করেছেন।
১২. প্রত্যুষার বাড়ির পরিচারিকা শেখরবাবু ও সোমাদেবীকে জানিয়েছিলেন সালোনি প্রত্যুষার উপর অত্যাচার করে, রাহুল কখনও প্রত্যুষাকে বাঁচানোর চেষ্টা করেনি।




















Click it and Unblock the Notifications