ফের লাভ জেহাদের অভিযোগ, রাজস্থানে মুসলিম যুবককে মারধর শিবসেনার

এক হিন্দু মহিলার সঙ্গে হোটেলে ওঠায় এক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শিবসেনা কর্মীদের বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায়

এক হিন্দু মহিলার সঙ্গে হোটেলে ওঠায় এক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শিবসেনা কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায়। প্রেমের ফাঁদে ফেলে এই হিন্দু মহিলার ধর্মান্তকরণ করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

 ফের লাভ জেহাদের অভিযোগ, রাজস্থানে মুসলিম যুবককে মারধর শিবসেনার

পাদু খান নামে ওই ব্যক্তি বারমের জেলার বালোতরা এলাকার মানসরোবর হোটেলে এক মহিলাকে নিয়ে ওঠেন বলে জানা গিয়েছে। হোটেলের মালিক মুলতান পারিহার জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ রাজস্থানের প্রথাগত পোষাক পরে ওই মহিলা পাদু খানের সঙ্গে হোটেলে ঢোকেন। আধ ঘণ্টার মধ্যেই ওই মহিলার পরিবার কোনওভাবে তাঁর এই হোটেলে আসার কথা জানতে পারে। এরপরই ৫জন ব্যক্তি হোটেলে চলে আসেন। এরপরই পাদু খানকে হোটেল থেকে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে মারধর করতে থাকে ওই ৫ জন। সেইসঙ্গে জয় শ্রী রাম বলতে থাকেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ আসতে দেরি করলে হয়ত পাদু খানকে বাঁচানোই যেত না। শিবসেনার দাবি, এটা লাভ জেহাদের ঘটনা। হিন্দু মহিলাকে প্রেমের জালে জড়িয়ে তাঁর ধর্মান্তকরণের চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনার পর তড়িঘড়ি পাদু খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। ওই মহিলার সঙ্গে পাদু খানের সম্পর্ক কী এবং কেন তিনি হোটেলে উঠলেন তাও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+