জ্বালানির দাম বাড়িয়ে বুলেট ট্রেনের সুদ গোনা হচ্ছে, কেন্দ্রকে কটাক্ষ শিবসেনার
পেট্রোল-ডিজেলের মৃল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করল এনডিএ-র প্রাক্তন সহযোগী শিবসেনা, জ্বালানির দামবৃদ্ধির পেছনে বুলেট ট্রেনেরও ভূমিকা নিয়েও কটাক্ষ।
পেট্রোল-ডিজেলের মৃল্যবৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করল এনডিএ-র প্রাক্তন সহযোগী শিবসেনা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে পেট্রোল- ডিজেলের দাম ক্রমবর্ধমান কেন সেই প্রশ্নও তুলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এমনকী জ্বালানির দামবৃদ্ধির পেছনে বুলেট ট্রেনেরও ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে ঠাকরে বলেন, বুলেট ট্রেনের জন্য জাপান যা ঋণ দিয়েছে সেই অর্থ তুলতেই জ্বালানির দাম কমাচ্ছে না কেন্দ্র। দিন দুয়েক আগেই উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, জ্বালানির এই বাড়তে থাকা দামই কৃষকদের আত্মহত্যার অন্যতম কারণ। এদিন শিবসেনা মুখপত্র সামনায় তাঁর সম্পাদকীয় কলমে লেখা, গত ৪ মাসে জ্বালানির দাম ২০ বার বাড়াকে যদি কোনও সরকার সমর্থন করে থাকে, তাহলে আগামী দিনে দেশ কোনদিকে এগোচ্ছে তা সহজেই অনুমান করা যায়।

সামনায় পূর্বতন ইউপিএ সরকারের প্রশংসাও করা হয়েছে। ইউপিএ জমানায় অপরিশোধিত তেলের দাম ১৩০ ডলার প্রতি ব্য়ারেল উঠে গেলেও পেট্রোলের দাম কখনও ৭০ টাকার ওপরে যায়নি ও ডিজেলের দাম ৫৩ টাকা ছাড়ায়নি বলে মুখপত্রে জানিয়েছেন উদ্ধব ঠাকরে। সেসময় বিরোধী বিজেপি পথে নেমে তার প্রতিবাদ করেছিল।
প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে ঠাকরে বলেছেন, মোদী দেশবাসীকে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু আজ সাধারণ মানুষকে বাইক বা স্কুটারে পেট্রোল ভরতে ভাবতে হচ্ছে। মোদীর স্বপ্ন ধনীরা বুলেট ট্রেনে চাপবে এবং সাধারণ মানুষ গরুর গাড়িতে যাত্রা করবে, কটাক্ষ উদ্ধব ঠাকরে।












Click it and Unblock the Notifications