কঙ্গনাকে বিশেষ নিরাপত্তা আর হাথরাসের নির্যাতিতার পরিবার..., বিজেপিকে কটাক্ষ শিবসেনার

কঙ্গনাকে বিশেষ নিরাপত্তা আর হাথরাসের নির্যাতিতার পরিবার..., বিজেপিকে কটাক্ষ শিবসেনার

যোগ ছাড়তে রাজি নয় শিবসেনা। সুশান্ত িসং রাজপুতকে হাতিয়ার করে শিবসেনা সরকারের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছিল বিজেপি। এবার উত্তর প্রদেশে হাথরাস নিয়ে বেকায়দায় যোগী সরকার। সুযোগ পেয়ে যোগীর শাসনকে কাঠগড়ায় তুলেছে শিবসেনা। হাথরাস গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতার পরিবারকে ভগবানের ভরসায় ছেড়ে রেখেছে বিজেপি সরকার। আর কঙ্গনাকে ওয়াই ক্যােটগোরির নিরাপত্তা দিয়েছে বিেজপি।

 হাথরাসে ধর্ষিতার পরিবারে নিরাপত্তা কোথায়

হাথরাসে ধর্ষিতার পরিবারে নিরাপত্তা কোথায়

হাথরাসে গণধর্ষিতার পরিবারকে এখনও পর্যন্ত কোনএ নিরাপত্তা দেয়নি যোগী সরকার। এই নিয়ে প্রশ্ন তুলেছ শিবসেনা। যেকোনও মুহূর্তে তাঁেদর উপর হামলা হতে পারে। সব জেনেও চুপ করে রয়েছে যোগী সরকার। শিবসেনার মুখপত্র সামনায় বিজেপিকে আক্রমণ করে লেখা হয়েছে। কঙ্গনাকে ওয়াই ক্যাটেগোরির নিরাপত্তা দিলেও কেন হাথরাসেন িনর্যাতিতার পরিবারকে ভগবানের ভরসায় রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

 বিজেপিকে নিশানা শিবসেনার

বিজেপিকে নিশানা শিবসেনার

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে থেকেই শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্কে চিড় ধরেছে। এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়েছে শিবসেনা। কেন্দ্রেও খুব একটা সম্পর্ক ভাল নেই তাঁদের। সিএএ নিয়ে প্রকাশ্যেই মোদী সরকারের বিরোধিতা করেছিল শিবসেনা। সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ড নিয়েও শিবসেনাকে বিজেপি টার্গেট করেছিল। তাই সুযোগ বুঝে হাথরাস কান্ডের পর শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেও নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন হাথরাসের মতো ঘটনা মহারাষ্ট্রে বরদাস্ত করা হবে না।

 কঙ্গনাকে কেন বিশেষ নিরাপত্তা

কঙ্গনাকে কেন বিশেষ নিরাপত্তা

সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্ত নিয়ে শিবসেনার বিরুদ্ধে পরিকল্পিত ছক কষেছিল বিজেপি। তাতে সামিল হয়েছিলেন অভিনেত্রী কঙ্কনা রানাওয়াতও। শিবসেনা নেতা সঞ্জয় রাউতে সঙ্গে তাঁর চরম বিতণ্ডা তৈরি হয়েছিল। মারাঠিদের অবমাননা করছেন কঙ্গনা অভিযোগ করে মুম্বইয়ে পা না রাখার জন্য হুঁশিয়ারি গিয়েছেন সঞ্জয় রাউত। তারপরেই অভিনেত্রীকে ওয়াই ক্যাটেগোরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

 সিবিআই তদন্ত নয় কেন

সিবিআই তদন্ত নয় কেন

কেন সিবিআই তদন্তের দাবি জানানো হল না হাথরাস কাণ্ড নিয়ে তার প্রশ্ন তোলা হয়েছে শিবসেনার মুখপত্র সামনায়। অন্যসময় বিজেপি সিবিআই নিয়ে তৎপর হয় সব ক্ষেত্রে। কেন হাথরাসের ক্ষেত্রে করা হল না তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সামনায়। হাথরাস কান্ড নিয়ে যে আচরন যোগী সরকার করছে তা অত্যন্ত নিন্দনীয় বলে অভিযোগ করেছে শিবসেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+