দিল্লিতে মোদীর সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সারলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

দিল্লিতে মোদীর সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সারলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মোদীর সঙ্গে দেখা করতে শুক্রবার তিনি দিল্লিতেও আসেন। এদিন এই বৈঠকের ছবি টুইটারে শেয়ারও করতে দেখা যায় সেনা প্রধানকে।

দেখা করবেন লালকৃষ্ণ আদবানির সঙ্গেও

দেখা করবেন লালকৃষ্ণ আদবানির সঙ্গেও

নভেম্বরে মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজধানীতে ঠাকরের এটি ঠাকরের প্রথম বৈঠক বলেও জানা যাচ্ছে। যদিও মোদীর সঙ্গে এটি তাঁর দ্বিতীয় বৈঠক বলে জানা যাচ্ছে। এরপরে তিনি কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং বিজেপির পিতৃপুরুষ লাল কৃষ্ণ আদভানির সাথে দেখা করবেন বলেও জানা যাচ্ছে।

টুইট সঞ্জয় রাউতের

টুইট সঞ্জয় রাউতের

এই প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে একটি টুইটও করতে দেখা যায়। রাউতের কথায় এটি সাধারণত একটি ‘সৌজন্য সাক্ষাত্'। গত ২৮ নভেম্বর শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের সমন্বয়ে গঠিত তিনদলীয় জোটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ঠাকরে।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নভেম্বরেই শরিকি বিবাদে জড়ায় শিবসেনা-বিজেপি

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নভেম্বরেই শরিকি বিবাদে জড়ায় শিবসেনা-বিজেপি

প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ও শিবসেনা জোটবদ্ধভাবে নির্বাচন অংশ নিলেও পরবর্তীতে মুখ্যমন্ত্রীত্বের ইস্যুতে তাদের জোটে টানাপোড়েন সৃষ্টি হওয়ার পর বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু আদালত আস্থাভোট গ্রহণের নির্দেশ দিলে ফড়নবীশ পদত্যাগ করতে বাধ্য হন। অনেক নাটকের শেষে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

হাত মেলান কংগ্রেস-এনসিপির সঙ্গে

হাত মেলান কংগ্রেস-এনসিপির সঙ্গে

এর আগে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়াতে দেখা যায় শিবসেনা-বিজেপিকে। অক্টোবরে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে মহারাষ্ট্রের দীর্ঘকালীন শরিক বিজেপি-র সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এনসিপি ও কংগ্রেসের সাথে হাত মেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+