মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে 'চৌকিদার' হলেন শিবরাজ সিং চৌহান! ১০৯ বিধায়ক নিয়েই দিলেন হুমকি
পদত্যাগের পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, তিনি নতুন সরকারের 'চৌকিদার' হবেন।
মধ্যপ্রদেশে কংগ্রেস-বিজেপি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শে, পর্যন্ত সরকার গড়ার ১১৬-এর ম্যাজিক সংখ্য়ার থেকে ২ আসন পিছনে থামলেও দিনের আলোর মতো স্পষ্ট সরকার গড়তে চলেছে তারাই। ১৫ বছরের একটানা শাসনের শেষে হিন্দি বলয়ের এই রাজ্য থেকে সরছে বিজেপি সরকার।

তবে বিজেপির হাতেও ১০৯টি আসন রয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) পরাজয় মেনে নিয়ে, এই শক্রপোক্ত বিরোধী অবস্থান নিয়ে, নবগঠিত সরকারের 'চৌকিদারি' করবেন বলে জানিয়েছেন, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। তার আগে এদিন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দেন তিনি।
তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মধ্যপ্রদেশের নব নির্বাচিত বিধানসভায় কিন্তু বিরোধীরাও খুবই 'মজবুত'। তবে ধ্বংসাত্মক বিরোধিতা নয়, 'রচনাত্মক সহযোগ' করবেন বলে দাবি করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বলেছেন, ১০৯ বিধায়ককে নিয়ে এখন থেকে সরকারের উপর নজর রাখার দায়িত্ব পালন করবেন তিনি।
Bhopal: Shivraj Singh Chouhan tenders his resignation to the Governor Anandiben Patel, earlier today #MadhyaPradeshElections2018 pic.twitter.com/3MKTBDqc21
— ANI (@ANI) December 12, 2018
অনেকেই মধ্যপ্রদেশে বিজেপির হারের জন্য শিবরাজ সিং কেই দায়ী করছেন। উচ্চবর্ণের মধ্যে বিজেপির ভোট কমার জন্য তাঁ সংরক্ষণ নীতি ও সেই সঙ্গে 'কোনও মাই কা লাল সংরক্ষণ আটকাতে পারবে না' - গোছের মন্তব্যের দিকে আঙুল তোলা হচ্ছে।
এক টুইট বার্তায় এদিন তিনি বলেন জেনে বুঝে কোনদিন তিনি রাজ্যবাসীকে আঘাত করতে চাননি। কিন্তু অজান্তেই যদি তাঁর কোনও কাজ, কোনও শব্দ বা তাঁর কোনও আচরণে তাঁর আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে বিজেপির কার্যকর্তা ও কেন্দ্রীয় নেতৃত্বকেও ধন্য়বাদ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications