করোনার ছায়ার মধ্যেই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ শিবরাজ সিংয়ের
আরও একটা সফল অপারেশন লোটাস। কংগ্রেসের দুর্বলার সুযোগে মধ্য প্রদেশ জয় পদ্মশিবিরের। ফের হারানো দুর্গ ফিরে পেল বিজেপি।
আরও একটা সফল অপারেশন লোটাস। কংগ্রেসের দুর্বলার সুযোগে মধ্য প্রদেশ জয় পদ্মশিবিরের। ফের হারানো দুর্গ ফিরে পেল বিজেপি। সোমবার মধ্যে প্রদেশের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিলেন বিজেপির শিবরাজ সিং চৌহান। রাত ৯টায় রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। সূত্রের খবর এবার উপ মুখ্যমন্ত্রী পদে ২ জনকে বসাতে চলেছেন শিবরাজ।

রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে শপথ নেওয়ার পরেই জরুরি বৈঠকে বসেন তিনি। তবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার রাজ্য মন্ত্রিসভায় কোনও পদ থাকবে কিনা তা নিয়ে কোনও কথা হয়নি। রাজ্য বিজেপিতেও তাঁকে কোনও বিশেষ আসন দেওয়ার কথা হচ্ছে কিনা তা এখনও যানা যায়নি। কারণ বিজেপির এই দুর্গ ফিরে পেতে জ্যোতিরাদিত্যি ছিলেন মূল হাতিয়ার। তাকে দলে টানতে পেরেই অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছিলেন শিবরাজ সিংরা।
আস্থা ভোটে জিততে পারবেন না জেনেই আস্থাভোটের কয়েকঘণ্টা আগে পদত্যাগ করেন কমলনাথ। তার পরেই বিজেপিতে যোগ দেন বিদ্রোহী জ্যোতিরাদিত্যপন্থী ২২ জন কংগ্রেস বিধায়ক। রাজ্য মন্ত্রিসভায় তাঁদের কোন জায়গা দেওয়া হবে তা এখনও সুনিশ্চিত করে জানাননি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।












Click it and Unblock the Notifications