সামনেই ভোট, মুখ্যমন্ত্রী শিবরাজকে বাহুবলী সাজিয়ে ভিডিও, ভাইরাল হল মুহূর্তে
সামনে এল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বাহুবলী বানিয়ে ভিডিও।
মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আর বেশিদিন বাকী নেই। তার আগে থেকেই সেরাজ্যে ধীরে ধীরে ভোটের বাজার গরম হতে শুরু করে দিয়েছে। সব রাজনৈতিক দল নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। তারই মাঝে সামনে এল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বাহুবলী বানিয়ে ভিডিও। প্রচারের বাজারে আচমকাই সমস্ত লাইমলাইট শুষে নিয়েছে এই ভিডিও। মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে।

২ মিনিটের বেশি দীর্ঘ ভিডিওটিতে শিবরাজ সিং ছাড়াও রয়েছেন বিপক্ষ কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে রাজ্যের নেতা কমল নাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং থেকে শুরু করে অনেকেই।
বাহুবলী সিনেমার বিভিন্ন জনপ্রিয় দৃশ্যকে এখানে তুলে ধরা হয়েছে। বাহুবলী হিসাবে দেখানো হয়েছে শিবরাজকে। বিপক্ষ কংগ্রেসীরা হাঁ করে বাহুবলী তথা শিবরাজের প্রতাপ দেখে বিস্মিত হয়ে যাচ্ছেন। বাহুবলী সেই বিখ্যাত শিবলিঙ্গ কাঁধে নিয়ে হাঁটার দৃশ্যেও শিবরাজের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। এমনকী নরেন্দ্র মোদীও ক্য়ামিও রোলে ভিডিওতে রয়েছেন।
এছাড়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও শিবরাজ সিংয়ের মধ্যে লড়াইয়ের দৃশ্যও রয়েছে। এবং কাটাপ্পার বাহুবলীকে খুনের দৃশ্যও অন্যভাবে দেখানো হয়েছে। একনজরে দেখে নিন ভিডিও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications