সাভারকার প্রসঙ্গে এবার রাহুলকে কটাক্ষ শিবরাজ সিং চৌহানের
সাভারকার প্রসঙ্গে এবার রাহুলকে কটাক্ষ শিবরাজ সিং চৌহানের
সাভারকার প্রসঙ্গে রাহুল গান্ধীর বক্তব্যের এবার কড়া সমালোচনা করতে দেখা গেল বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। সাভারকার হতে গেলে আগে কাউকে তার মতো সাহসী হতে হবে বলেও এদিন মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধীকে কটাক্ষ শিবরাজ সিং চৌহানের
রাহুল গান্ধীর মন্তব্যকে তীব্র কটাক্ষ করে শিবরাজ সিং চৌহান টুইটারে লেখেন, " নামের পিছনে সাভারকার পদবি যুক্ত করতে গেলে আগে তার মতো সাহসী হওয়ার প্রয়োজন রয়েছে। " এর আগেও এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে লাইন দিয়ে আক্রমণ শানাতে দেখা যায় একাধিক বিজেপির নেতা মন্ত্রীদের।

‘রেপ ইন ইণ্ডিয়া’ প্রসঙ্গ
১২ ডিসেম্বর ঝাড়খণ্ডের গোড্ডাতে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে বিজেপির ‘মেক ইন ইণ্ডিয়া' প্রকল্পকে কৌতুকের সুরে ‘রেপ ইন ইণ্ডিয়া বলে' কটাক্ষ করেন। ওই মন্তব্যের পরই রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার হবে দাবি তুলে সংসদ অচল করে দেন বিজেপি সাংসদরা। এরপর গতকাল দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের একটি জনসভায় বক্তৃতা রাখার সময় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'আমি রাহুল গান্ধী, রাহুল সাভারকার নই। তাই আমি ক্ষমা চাইব না।'

রাহুলকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের
এই প্রসঙ্গে রাহুলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তীব্র কটাক্ষের সুরে তিনি বলেন, "রাহুল গান্ধী দেশের ইতিহাস বুঝতে পারছেন না। তিনি দেশের একজন মহান দেশপ্রেমিক সম্পর্কে মন্তব্য করেছেন। রাহুল গান্ধী কী করছেন ? আমরা গর্বিত যে, সাভারকার ভারতে জন্মগ্রহণ করেছিলেন। রাহুল গান্ধীর এই জন্য ক্ষমা চাওয়া উচিত। তিনি আত্ম অহংকার থেকেই এই কথা বলছেন। রাহুল গান্ধীর কাছ থেকে আর কী বা আশা করা যেতে পারে। "

শিবসেনা-কংগ্রেস সম্পর্ক কটাক্ষ মায়াবতীর
এদিকে রবিবার সকালে একাধিক টুইট বার্তায় বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়বতী বলেন, "শিবসেনা নাগরিকত্ব সংশোধনী বিলের ক্ষেত্রে কেন্দ্র সরকারকে সমর্থন করছে। অন্যদিকে বর্তমানে এখন সাভারকার সম্পর্কে কংগ্রেসের মতামতের বিরুদ্ধেও সোচ্চার হয়েছে। এরপরও কংগ্রেস এখনও মহারাষ্ট্র শিবসেনা সরকারকে সমর্থন করছে। এটা দ্বিচারিতা ছাড়া কী ? "












Click it and Unblock the Notifications