Shivraj Singh Chouhan: 'বিদেশি শক্তি'র অঙ্গুলিহেলনেই আসন হারিয়েছে বিজেপি! চাঞ্চল্যকর দাবি মোদীর মন্ত্রীর
Shivraj Singh Chouhan: ৪০০ পারের স্লোগান দিয়ে লোকসভা নির্বাচনের ময়দানে নামে বিজেপি! কিন্তু ফলাফল প্রকাশ হতেই ঘুরে যায় সমস্ত খেলা। ৩০০ আসন পার করতেই কার্যত হিমশিম অবস্থা হয়। শেষমেশ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর হাত ধরে ফের একবার ক্ষমতার শীর্ষ নরেন্দ্র মোদী।
লোকসভা নির্বাচনের এই ফলাফল রীতিমত চমকে দিয়েছে বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বকেও। এমনকি মোদী হাওয়া নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে। তবে এই ফলের পিছনে 'বিদেশি শক্তি'র হাত রয়েছে বলে মনে করছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।

রাজ্য কমিটির বৈঠকে বৈঠকে এদিন বক্তব্য রাখেন তিনি। আর সেখানেই বিজেপির আসন সংখ্যা কমার কারণ বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিদেশী শক্তি নয়, বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায় হয়ে উঠেছে। আর সেই কারণেই এই ফল বলে কটাক্ষ বিরোধীদের।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী চৌহান আরও বলেন, বিরোধীদের মধ্যে এমন কিছু 'বিদেশী হাত' সক্রিয় ছিল, যারা বিজেপিকে কোনও ভাবেই নির্বাচনে জিততে চায় না। আর সেই কারণেই এমন ফল বলে আশঙ্কা বর্ষীয়ান বিজেপি নেতার। অন্যদিকে চৌহানের যুক্তির কথা উল্লেখ করে রাজস্থানের ইলেকশন ইনচার্জ বিনয় সহস্রবুদ্ধে জানিয়েছেন, এটাই বিজেপির আসন কমার অন্যতম কারণ হতে পারে। এই বিষয়ে আরও গভীরে গিয়ে দেখা উচিয়ত বলেও মনে করেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।
অন্যদিকে এদিন লোকসভা নির্বাচন মিটতেই না মিটতেই ফের ধাক্কা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ'র। বাংলা সহ সাত রাজ্যের উপ নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ল মোদী-শাহের রণকৌশল। মোট ১৩ টি আসনের উপ নির্বাচনে ১০ টিই গিয়েছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের কাছে।
মাত্র দুটি আসনে মান রক্ষা বিজেপির। একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষমেশ নির্দল প্রার্থী বড় জয় পান। লোকসভা নির্বাচনের কয়েক মাসের মধ্যে এই ফল চিন্তায় ফেলছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।












Click it and Unblock the Notifications