নেহরুকে লাগামছাড়া আক্রমণ! শোরগোল ফেললেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে লাগাম ছাড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরপর তিনবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরআসনে বসা শিবরাজ সিং চৌহান জওহরলাল নেহরুকে অপরাধী বলে বর
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে লাগাম ছাড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরপর তিনবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসা শিবরাজ সিং চৌহান জওহরলাল নেহরুকে অপরাধী বলে বর্ণনা করেছেন। জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় কংগ্রেসের প্রতি চৌহানের এই পাল্টা আক্রমণ বলে জানা গিয়েছে।
|
নেহরু একজন অপরাধী, আক্রমণ শিবরাজ সিং চৌহানের
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, জওহরলাল নেহরু একজন অপরাধী। যখন ভারতীয় বাহিনী পাকিস্তানের থেকে কাশ্মীরকে ছিনিয়ে নিতে যাচ্ছে, সেই সময় তিনি যুদ্ধবিরতি ঘোষণা করেন। সেই সময় থেকে কাশ্মীরের এক তৃতীয়াংশ পাকিস্তানের দখলে রয়েছে। যদি এই যুদ্ধ বিরতি আরও কয়েকদিন পরে ঘোষণা করা হত, তাহলে কাশ্মীর ভারতের হাতে থাকতে, বলেছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।

আক্রমণ ৩৭০ ধারা নিয়েও
শিবরাজ সিং চৌহানের মতে নেহরুর দ্বিতীয় অপরাধ হল, সংবিধানের ৩৭০ ধারার অন্তর্ভুক্তি। এর ফলে একদেশের মধ্যে অন্য ধরনের আইন তৈরি করেছিল। এটা দেশের প্রতি অবিচার নয়, বরং অপরাধ ছিল বলেও আক্রমণ করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তবে এবারই প্রথম নয়। কাশ্মীর নিয়ে এর আগেও নেহরুকে আক্রমণ করেছেন শিবরাজ সিং চৌহান। মাসের প্রথমের দিকে, ৩৭০ ধারা বিলোপকে নেহরুর ভুলত্রুটির সংশোধন বলে বর্ণনা করেছেন।

সংসদে অমিত শাহের আক্রমণ
সংসদে ৩৭০ ধারা বিলোপে বিল পেশের সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নেহরুর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন এই ধারা অন্তর্ভুক্তির জন্য নেহরুই দায়ী। যার কারণেই কাশ্মীরে অনুন্নয়ন এবং দারিদ্র বলে বর্ণনা করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications