'করোনা' বিলম্বের পর চতুর্থবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শিবরাজ সিং

করোনা ভাইরাসের কারণ দেখিয়ে মধ্যপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন ১০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। আর কমলনাথ সরকারের এই সিদ্ধান্তেরই বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গিয়ে মধ্যপ্রদেশে ক্ষমতা পুনর্দখলের রাস্তা মসৃণ করে বিজেপি। এরপর করোনা ভাইরাসের জেরে দেশের পরিস্থিতি খারাপ হলে সরকার গঠনের বিষয়টি কিছুটা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল বিজেপি।

সোমবার সন্ধ্যা ৭টায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবরাজ

সোমবার সন্ধ্যা ৭টায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবরাজ

তবে সূত্রের খবর, করোনা বিলম্ব দূরে সরিয়ে সোমবার সন্ধ্যা ৭টায় চতুর্থবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শিবরাজ সিং চৌহান। এদিকে ইতিমধ্যেই দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দুই বিদেশী সহ ৯ জন। আক্রান্ত মোট ৪১৫। মধ্যপ্রদেশেও আক্রান্ত হয়েছেন তিন জন।

ফ্লোর টেস্টের আগেই হার স্বীকার করেন কমলনাথ

ফ্লোর টেস্টের আগেই হার স্বীকার করেন কমলনাথ

দেশের করোনা নিয়ে অস্থির পরিস্থিতির মধ্যেই গত কয়েক দিন ধরেই চূড়ান্ত নাটক দেখেছে মধ্যপ্রদেশের রাজনৈতিক আঙিনা। প্রসঙ্গত, শুক্রবার ফ্লোর টেস্টের কয়েক ঘণ্টা আগেই হার স্বীকার করে নিয়ে বিজেপির পথ আরও মসৃণ করে দিয়েছিলেন কমলনাথ।

কমনাথের পদত্যাগে বিজেপির পথ মসৃণ হয়

কমনাথের পদত্যাগে বিজেপির পথ মসৃণ হয়

ফ্লোর টেস্টে হার নিশ্চিত জেনে আগেভাগেই রাজ্যপালের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন কমলনাথ। আর এর সাথেই স্পষ্ট হয়ে যায় যে ১৫ মাসের বিরতির পর ফের মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে আসতে চলেছে শিবরাজ সিং চৌহানের কাছে। তবে সেই ক্ষমতা দখলের মুহূর্তটি আসতে চলেছে আরও কিছুটা বিলম্বের পর।

২২ বিধআয়কের ইস্তফাতেই কমনাথের পতন

২২ বিধআয়কের ইস্তফাতেই কমনাথের পতন

মধ্যপ্রদেশে কমলনাথের সূত্রপাত ঘটে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কগ্রেস ত্যাগে। সিন্ধিয়া দল ছাড়তেই তাঁর অনুগামী হিসাবে পরিচিত ২২ বিধায়ক ইস্তফা দিয়েছিলেন। তবে সেই সব ইস্তফা গ্রহণ করার ক্ষেত্রে টালবাহানা দেখা গিয়েছিল। তবে ২২ জনের মধ্যে ৬ জন বিধায়কের ইস্তফা গ্রহণ করেছিলেন অধ্যক্ষ। বাকি ছিলেন ১৬। অবশ্য সুপ্রিম নির্দেশের চাপে সেই বাকি বিধায়কদের ইস্তফাও গ্রহণ করেন অধ্যক্ষ। আর এরপরই কংগ্রেসের সরকারের পতন নিশ্চিত হয়ে যায়। পরে সেই বিধায়করা বিজেপিতে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+