বিধানসভা নির্বাচনের আগে বিরোধী জোটে ধাক্কা! ছত্রপতি শিবাজীর বংশধর বিজেপিতে

বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা মহারাষ্ট্রের বিরোধী জোটে। এদিন অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন এনসিপি নেতা তথা ছত্রপতি শিবাজির বংশধর উদয়নরাজে ভোঁসলে।

বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা মহারাষ্ট্রের বিরোধী জোটে। এদিন অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন এনসিপি নেতা তথা ছত্রপতি শিবাজির বংশধর উদয়নরাজে ভোঁসলে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। অনুষ্ঠানের অমিত শাহ আশাপ্রকাশ করেন, মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোট এবার তিন চতুর্থাংশ আসন নিয়ে রাজ্যে ক্ষমতা দখল করবে।

ছত্রপতি শিবাজির বংশধর বিজেপিতে

ছত্রপতি শিবাজির বংশধর বিজেপিতে

ছত্রপতি শিবাজির বংশের সঙ্গে সম্পর্ক থাকায় রাজনীতিতে প্রভাব বাড়িয়েছিলেন উদয়নরাজে ভোঁসলে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতিতে খুশি। পাশাপাশি মহারাষ্ট্রের জন্য কাজ করতে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন।

খুশি অমিত শাহ

খুশি অমিত শাহ

অমিত শাহ বলেন, এটা খুশির কথা যে, ছত্রপতি শিবাজির বংশধর বিজেপি যোগ দিচ্ছেন। এই যোগদানে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জোট উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
বিজেপিতে যোগ দেওয়ার জন্য সাতারার সাংসদ লোকসভার সদস্যপদও ত্যাগ করেছেন।

২০১৪-র নির্বাচনে মহারাষ্ট্রের রাজনৈতিক চিত্র

২০১৪-র নির্বাচনে মহারাষ্ট্রের রাজনৈতিক চিত্র

রাজ্যের ২৮৮ টি আসনের মধ্যে ২০১৪-র নির্বাচনে বিজেপি একাই জয়ী হয়েছিল ১২২ টি আসনে। শিবসেনা পেয়েছিল ৬৩ টি আসন। কংগ্রেস পেয়েছিল ৪২ টি আসন, এনসিপি পেয়েছিল ৪১ টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+