কড়া নিরাপত্তার আবহে মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী পদে উদ্ধবের শপথ গ্রহণ আজ, তৈরি 'শিবতীর্থ'

দীর্ঘ অপেক্ষা ও নাটকের পর শেষ পর্যন্ত সরকার গঠন করছে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি-র মহা বিকাশ আঘাড়ি জোট। সেই জোটের মুখ্যমন্ত্রী হিসাবেই আজ শিবাজি পার্কে শপথ নিতে চলেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। সাথে শপথ নেবেন তিন দলেরই আরও দুই জন করে। আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে। এরই মাঝে মুম্বইয়ের জনপ্রিয় এই শিবাজি পার্কে নিয়মিত এরকম বড় অনুষ্ঠান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে।

'শিবতীর্থ'

'শিবতীর্থ'

শিবসেনা ভবন থেকে হাটা পথে মাত্র ১০ মিনিট এই শিবাজি পার্ক। মুম্বইয়ে দাদর এলাকার এই ময়দান মারাঠা রাজনীতি ও মুম্বই ক্রিকেটের অনেক উত্থান পতন দেখেছে। সেই ময়দানেই আরও এক ইতিহা রচনা করতে চলেছেন উদ্ধব। ঠাকরে পরিবার থেকে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী পেতে চলেছে মহারাষ্ট্র। প্রসঙ্গত, ১৯৬৬ সালে শিবসেনা তৈরি হওয়ার পর থেকেই প্রতি বছর এই ময়দানেই দলের কর্মীরা দাতের দাসেরা উদযাপন করে থাকেন। এই ময়দানেই বালাসাহেব ঠাকরে নিজের রাজনৈতিক জীবনের প্রথম ভাষণ রেখেছিলেন। তাই এই ময়দানকে শিবসেনা কর্মীরা শিবতীর্থ নামেও ডাকেন।

এই ময়দান দেখেছে বালাসাহেব ঠাকরের অন্ত্যেষ্টিক্রিয়া

এই ময়দান দেখেছে বালাসাহেব ঠাকরের অন্ত্যেষ্টিক্রিয়া

২০১২ সালে এই ময়দানেই বালাসাহেব ঠাকরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেখানে বালাসাহেবের স্মরণে একটি স্মারকও রয়েছে। পাশাপাশি রয়েছে বালাসাহেবের স্ত্রী মীনাতাই ঠাকরের একটি আবক্ষ মূর্তি। এদিকে ২০১০ সালে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট জানিয়েছিল যে এই শিবাজিপার্ক এলাকাটিকে সাইলেন্স জোন ঘোষণা করা হোক। তবে এরপরও বিভিন্ন সময়ে এখানে অনেক অনুষ্ঠান হয়েছে।

নিরাপত্তার চাদরে শিবাজি পার্ক

নিরাপত্তার চাদরে শিবাজি পার্ক

এদিকে শপথ গ্রহণকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে শিবাজি পার্ককে। বুধবার থেকেই মুম্বই পুলিশকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে শিবাজি পার্কে। জানা গিয়েছে মোট ২০০০ পুলিশ কর্মীকে নিরাপত্তা সুনিষ্চিত করতে শিবাজি পার্কে নিয়োজিত করা হয়েছে। শিবাজি পার্ক পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ জানিয়েছেন, এলাকার পূর্ণাঙ্গ নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

থাকছে ড্রোন থেকে সাদা পোশাকের পুলিশ

থাকছে ড্রোন থেকে সাদা পোশাকের পুলিশ

উর্দিধারী পুলিশ কর্মীরা ছাড়াও বিশেষ গোয়েন্দা ও সাদা পোশাকের পুলিশ কর্মীদের শিবাজি পার্ক ও তার সংলগ্ন এলাকাতে মোতায়েন করা হয়েছে। থাকবে আকাশপথে নজরদারি চালিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে ড্রোন। সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যার সর্বক্ষণ মনিটরিংয়ে নিয়োজিত রয়েছেন পুলিশ কর্মীরা।

কোন মন্ত্রিত্ব কার?

কোন মন্ত্রিত্ব কার?

এদিকে আজকের শপথ গ্রহণের আগে বুধবার তিন বড় দলের মধ্যে মন্ত্রিত্বের ভাগ ‌বাটোয়ারা নিয়ে দফায় দফায় বৈঠক হয়। যেরকম জানা যাচ্ছে, শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী সহ মোট ১৬ জন মন্ত্রী নেওয়া হবে, এনসিপি থেকে উপ‌মুখ্যমন্ত্রী-‌সহ ১৫ জন, কংগ্রেস থেকে ১৩ জন। উপমুখ্যমন্ত্রী হতে পারেন দলে ফিরে আসা অজিত পাওয়ার। তবে তিনি হয়ত আজ শপথ নেবেন না। এদিকে স্পিকার পদ পেতে পারে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+