গোয়ায় কংগ্রেসের নেতৃত্বেই বিজেপির বিরুদ্ধে লড়তে চায় শিবসেনা, বার্তা তৃণমূলকে
গোয়ায় কংগ্রেসের নেতৃত্বেই বিজেপির বিরুদ্ধে লড়তে চায় শিবসেনা, বার্তা তৃণমূলকে
গোয়ায় সঙ্ঘবদ্ধ বিরোধী জোট গড়তে চাইছে শিবসেনা। তৃণমূল নয়, তারা কংগ্রেসের নেতৃত্বে জোট গড়তে আগ্রহ প্রকাশ করেছে। এমনকী এই জোটে এনসিপিকে শামিল করে ত্রিশক্তি নিয়ে মহা বিকাশ আঘাড়ি গড়তে আগ্রহ প্রকাশ করল শিবসেনা। বিজেপি-বিরোধী অন্য আঞ্চলিক দলগুলিকেও আহ্বান জানাল জোটে।

কংগ্রেসের নেতৃত্বে এনসিপিকে নিয়ে জোটের বার্তা শিবসেনার
শিবসেনা সাফ জানিয়ে দিয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেস ছাড়া সম্ভব নয়। তৃণমূলের ডাককে খারিজ করে তিনি শিবসেনা মুখপাত্র রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে বিজেপি বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার আর্জি জানান। আর এবার গোয়ায় শিবসেনাই উদ্যোগ নিল কংগ্রেসের নেতৃত্বে এনসিপিকে নিয়ে জোট করার।

কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী জোটে সায় ছিল না
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে গিয়ে এসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছিলেন। চেয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেও বৈঠক করতে। কিন্তু তিনি অসুস্থ থাকায় উদ্ধব-পুত্র বিধায়ক আদিত্য ঠাকরে ও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক করে ফিরে আসেন। সেখানে তিনি কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট গড়ার বার্তা দিয়েছিলেন। কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দেন সঞ্জয় রাউত। শারদ পাওয়ারও বুঝিয়ে দেন, কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী জোটে সায় নেই তাঁর।

শিবসেনার সঙ্গে কংগ্রেসের দূরত্ব ঘূচিয়ে জোটে উদ্যোগী
তবুও ওই বৈঠকের পর রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করতে পারে এনসিপি। শিবসেনাও হয়তো সেই জোটে শামিল হতে পারে। কিন্তু সঞ্জয় রাউত বরাবরই কংগ্রেসকে বাদ দিয়ে জোটের বিরোধিতা করে আসছিলেন। সেই কারণেই তিনি উদ্যোগ নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে শিবসেনার সঙ্গে কংগ্রেসের দূরত্ব ঘূচিয়ে ফেলেন।

গোয়াতেও একসঙ্গে চলতে চায় কংগ্রেস-এনসিপি-শিবসেনা
এবার গোয়ায় তিনশক্তি এক সঙ্গে পথ চলার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেয় শিবসেনা। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত গোয়ায় গিয়ে রাজ্যের কংগ্রেস ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, মহারাষ্ট্র যেমন আমরা একসঙ্গে চলছি গোয়াতেও আমরা একসঙ্গে চলতে চাই। তা নিয়েই আলোচনা হয়েছে তিন দলের নেতাদের মধ্যে।

কংগ্রেস-শিবসেনা-এনসিপির পদক্ষেপকে থোড়াই কেয়ার তৃণমূলের
সম্প্রতি গোয়ায় কংগ্রেস ভেঙে বিজেপির সুবিধা করে দিয়েছে তৃণমূল। এমনকী তারা এনসিপির একমাত্র বিধায়ককেও দলে টেনেছে। এই পরিস্থিতিতে অনেকে তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসমুখী হয়েছেন। আবার গোয়ায় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে শিবসেনা ও এনসিপিও। আঞ্চলিক দলগুলির সমর্থনও কংগ্রেসের দিকে রয়েছে বলে দাবি। তৃণমূল অবশ্য কংগ্রেস, শিবসেনা ও এনসিপির এই পদক্ষেপকে কেয়ার করছে না।

গোয়ায় শিবসেনা বা এনসিপির সঙ্গে জোটে কী লাভ কংগ্রেসের
মঙ্গলবার রাতে এআইসিসি-তে গোয়ার ভারপ্রাপ্ত নেতা দীনেশ গুন্ডু রাও প্রদেশ নেতা গিরীশ চোদনকর, দিগম্বর কামাতের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিবসেনা নেতারাো। এরপর দীনেশ গুন্ডু রাও বৈঠক করে গোয়ার এনসিপি নেতাদের সঙ্গেও। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গোয়ায় শিবসেনা বা এনসিপির সঙ্গে জোট করে তেমন লাভবান হবে না কংগ্রেস। কারণ গোয়ায় তাদের শক্তি একেবারেই সীমিত। গতবারের নির্বাচনে এনসিপি মাত্র আড়াই শতাংশ ভোট পেয়েছিল। তবে এই জোট যে ২০২৪-এ একতার বার্তা দেবে, তা ঠিক।












Click it and Unblock the Notifications