বিজেপির সঙ্গে জোটে চাই ৫০ শতাংশ আসন! মহারাষ্ট্র নিয়ে নতুন ভাবনা শিবসেনার
রাজ্যে বিজেপির সঙ্গে জোট ভেঙে গেলে কিছু মনে করবেন না তাঁরা। এমনটাই মন্তব্য করলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। রাজ্যে বিধানসভা নির্বাচনে ৫০ সতাংষ আসন দাবি করেছে শিবসেনা।
রাজ্যে বিজেপির সঙ্গে জোট ভেঙে গেলে কিছু মনে করবেন না তাঁরা। এমনটাই মন্তব্য করলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। রাজ্যে বিধানসভা নির্বাচনে ৫০ শতাংশ আসনের দাবি করেছে শিবসেনা। তাদের দাবি, অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে এমন কথাই হয়েছিল। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, একা লড়াইয়ের জন্য কর্মীদের প্রস্তুত থাকতে।
|
মহারাষ্ট্রে জোট নিয়ে হুঁশিয়ারি
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মহারাষ্ট্রের মন্ত্রী দিবাকর রাউতের জোট ভাঙার কথা উল্লেখ করেছেন। বুধবার রাউতে বলেছিলেন, যদি শিবসেনাকে সমান সংখ্যক আসন না দেওয়া হয় তাহলে মহারাষ্ট্রে জোট ভেঙে যেতে পারে।

বিজেপি শিবসেনাকে দিয়েছে ১০৬ টি আসন
বিজেপির প্রতি অখুশি শিবসেনা প্রধান। কেননা রাজ্যের ২৮৮ টি আসনের মধ্যে শিবসেনাকে ১০৬ টি আসনে লড়াই জন্য বিজেপির তরফে বলা হয়েছে। কিন্তু শিবসেনা ১২৪ টি আসনে লড়াই করতে চায়। জোট চূড়ান্ত করার আগে বিজেপির কাছে ১২৪ টি আসনের দাবি করেছে শিবসেনা। যদিও ১০৬ টির বেশি আসন বিজেপি দিতে রাজি নয় বলেই জানা গিয়েছে।

২০১৪-র ভোটে দুদলের একা লড়াই
২০১৪-র ভোটে বিজেপি ও শিবসেনা একাই লড়াই করেছিল। দু'দলের কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচনের পরেই উভয়দলই সরকারে যোগ দেয়।












Click it and Unblock the Notifications