মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠনে শিবসেনার ফর্মুলা! ক্যাবিনেট মন্ত্রীপদের চাওয়া পাওয়া নিয়ে টানাপোড়েন

একসপ্তাহ ধরে বিস্তর দড়ি টানাটানির পর নিজেদের অবস্থানে নরম হাওয়ার বার্তা বিজেপি শিবসেনা উভয়েরই।

একসপ্তাহ ধরে বিস্তর দড়ি টানাটানির পর নিজেদের অবস্থানে নরম হাওয়ার বার্তা বিজেপি শিবসেনা উভয়েরই। দুই গেরুয়া শিবিরের মধ্যেই নিরন্তর আলোচনা চলছে। তবে এখন বিষয়টি গিয়ে আটকে গিয়েচে ক্যাবিনেট মন্ত্রীর পদ নিয়ে। শিবসেনার তরফে ১৮ টি ক্যাবিনেট মন্ত্রীপদের দাবি করা হয়েছে। কিন্তু বিজেপি ১৪ দিতে তৈরি বলেই জানা গিয়েছে।

বিজেপি শিবসেনা কথা

বিজেপি শিবসেনা কথা

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ স্বরাষ্ট্র নগরোন্নয়ন দফতর শিবসেনার হাতে তুলে দিতে রাজি না হলেও, সূত্রের খবর অনুযায়ী, শিবসেনার তরফে শাঁসালো দফতরের দাবি করা হয়েছে। তবে বিজেপির তরফে অর্থ কিংবা পূর্তর মতো দফতর শিবসেনার হাতে তুলে দিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপির অপর একটি পক্ষ অবশ্য এইসব দফতর শিবসেনার হাতে তুলে দেওয়ার প্রবল বিরোধী।

২০১৪-য় ২৬:১৩:০৪ ফর্মুলা

২০১৪-য় ২৬:১৩:০৪ ফর্মুলা

বিজেপির তরফে এও বলা হয়েছে, শিবসেনা যদি চায়, তাহলে তাদের তরফে কাউকে উপ মুখ্যমন্ত্রী পদের জন্য বাছতে পারে। ২০১৪ সালে শিবসেনা যখন মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছিল তখন ২৬:১৩:০৪ ফর্মুলায় ক্ষমতা ভাগ হয়েছিল। যেখানে বিজেপি পেয়েছিল ২৬ টি মন্ত্রী, শিবসেনা ১৩ এবং অন্য শরিকরা ৪ টি। ২৮৮ বিধায়কের মহারাষ্ট্র বিধানসভায় সর্বোচ্চ ৪৩ জন মন্ত্রী থাকতে পারবেন।

শিবসেনার নতুন ফর্মুলা

শিবসেনার নতুন ফর্মুলা

এবারের শিবসেনার তরফ থেকে ২১:১৮:০৪ ফর্মুলার কথা বলা হয়েছে। কিন্তু বিজেপি এই ফর্মুলা মানতে রাজি নয়।

আলোচনায় আসে ১৯৯৫-এর ফর্মুলার কথা

আলোচনায় আসে ১৯৯৫-এর ফর্মুলার কথা

তবে ১৯৯৫ সালের ফর্মুলার মতো কথা শুরুতে উঠেছিল। যেখানে শিবসেনা পেয়েছিল মুখ্যমন্ত্রী। বিজেপি পেয়েছিল উপমুখ্যমন্ত্রীর পদ। সঙ্গে ছিল স্বরাষ্ট্র, অর্থ এবং পূর্ত দফতর। তবে প্রথম রাউন্ডের কথার সময়েই তা বাতিল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+