মোদীর প্রচার সভা, কুম্ভমেলা নিয়ে কী জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট, করোনা সংকট নিয়ে প্রশ্ন তুলল শিবসেনার মুখপত্র

মোদীর প্রচার সভা, কুম্ভমেলা নিয়ে কী জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট, করোনা সংকট নিয়ে প্রশ্ন তুলল শিবসেনার মুখপত্র

দেশে যে তীব্র করোনা সংকট তৈরি হয়েছে তারমূলে রয়েছে রাজনৈতিক দলের নেতাদের একের পর এক প্রচার সভা আর কুম্ভ মেলা। এই নিয়ে সুপ্রিম কোর্টের জবাব তলব করা উচিত কেন্দ্রের কাছে। শিবসেনার মুখপত্র সামনায় এই নিয়ে প্রশ্ন তুলে সরসরি মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্রেই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করেছিল। তারপরে সেটি ছড়াতে শুরু করে একাধিক রাজ্যে।

মহারাষ্ট্রে রেকর্ড করোনা সংক্রমণ

মহারাষ্ট্রে রেকর্ড করোনা সংক্রমণ

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই নতুন করে রেকর্ড তৈরি করছে মহারাষ্ট্র। পরিস্থিতি সামাল দিতে ১ মে পর্যন্ত লকডাইন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। করোনা সংক্রমণ বেড়ে চলার পাশাপাশি বাড়ছে অক্সিজেন সংকট। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের নাসিকে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে মারা গিয়েছেন ২২ জন রোগী। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে।

মোদীকে নিশানা শিবসেনার

মোদীকে নিশানা শিবসেনার

দেশের এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতির জন্য মোদী সরকারকেই দায়ী করেছে শিবাসনেসা। দলের মুখপত্র সামনায় লেখা হয়েছে সুপ্রিম কোর্ট কেন মোদী সরকারকে একাধিক রাজ্যে বিজেপি নেতাদের প্রচার সভা এবং কুম্ভমেলা নিয়ে প্রশ্ন করছেন না। ৫ রাজ্যের ভোটে বিজেপি নেতারা যেভাবে বেলাগাম জমােত, সভা, মিটিং মিছিল করেছেন তার জন্যই সংক্রমণ ভয়ানক আকার নিয়েছে গোটা দেশে এমনই অভিযোগ করা হয়েছে।একই ভাবে কুম্ভ মেলা কেন বন্ধ করা হয়নি তা নিয়েও মোদী সরকাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

বঙ্গে করোনা বিধি উড়িয়ে ভোটের প্রচার

বঙ্গে করোনা বিধি উড়িয়ে ভোটের প্রচার

বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই বাংলায় যাতায়াত শুরু করে দিয়েছিলেন মোদী অমিত শাহ। ভোট ঘোষণার পর সেই আনাগোনা আরও বেড়েছে প্রায় প্রতি সপ্তাহেইএকের পর এক সভা, মিটিং, মিছিল করেছেন তাঁরা। মাস্ক ছাড়াই সভা রোড শো করতে দেখা গিয়েছে তাঁদের। করোনা বিধি তুড়িতে উড়িয়ে মোদী, শাহের সভায় ভিড় করেছেন কর্মী সমর্থকরা।তার পরিণতি যে কী ভয়ঙ্কর হয়েছে সেটা এখন করোনা সংক্রমণের দৈনিক পরিসংখ্যানই বলে দিচ্ছে।

 কুম্ভমেলায় ভয়াবহ করোনা

কুম্ভমেলায় ভয়াবহ করোনা

করোনা ছড়াতে পারে জেনেও কুম্ভমেলায় জনসমাগমে কোনও রাশ টানা হয়নি। প্রবল ভিড়ে নিয়েই কুম্ভ মেলা হয়েছে উত্তর প্রদেশ , হরিদ্বারে। কোভিড বিধি উড়িয়েইঅসংখ্য মানুষ সাধু সন্ন্যাসী একসঙগে গঙ্গায় দিয়েছেন। আর তাতে আরও করোনা বেড়েছে। যার জেরে উত্তর প্রদেশে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। তারপরেও কুম্ভ মেলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনই অভিযোগ করা হয়েছে শিবসেনার মুখপত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+