বিজেপির নাগরিকত্ব বিলে সমর্থন জানালেও চরম খোঁচা শিবসেনার

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলে বিজেপি সমর্থন করার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসকে একটু অস্বস্তিতেই ফেলেছে শিবসেনা।

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলে বিজেপি সমর্থন করার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসকে একটু অস্বস্তিতেই ফেলেছে শিবসেনা। তবে বিজেপিকে সমর্থনের কথা জানিয়ে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন সঞ্জয় রাউতরা। তিনি অভিযোগ করেছেন ভোট ব্যাঙ্কের জন্যই এই সংশোধনী বিল পাস করাতে চাইছেন অমিত শাহরা। তাই যাতে বিজেপি সেটা করতে না পারে সেকারণেই নাগরিকত্ব দিলেও ভোটাধিকার যাতে তাঁদের দেওয়া না হয় সেই দাবি জানিয়েছেন সঞ্জয় রাউত।

নাগরিকত্ব সংশোধনী বিলে বিজেপিকে সমর্থন

নাগরিকত্ব সংশোধনী বিলে বিজেপিকে সমর্থন

নাগরিকত্ব সংশোধনী বিলে বিজেপিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সঞ্জয় রাউত সোমবার সকালেই টুইট করে সেকথা জানিয়েছেন। এতে একটু অস্বস্তিতে পড়েছে শরিক কংগ্রেসও। কারণ ধর্মনিরপেক্ষতার শর্তে জোট গড়লেও আন্তর্জাতিক স্তরে সেই গোঁড়া হিন্দুত্ববাদের সমর্থনেই শিবসেনা-বিজেপি ফের এক সুর গাইছে।

অমিত শাহকে হুঁশিয়ারি

অমিত শাহকে হুঁশিয়ারি

নাগরিকত্ব সংশোধনী বিলে বিজেপিকে সমর্থন জানানোর কথা বললেও অমিত শাহের উদ্দেশ্য যে শুভ নয় সেকথা স্পষ্ট করে দিয়েছেন শিবসেনা েনতা সঞ্জয় রাউত। এক বেসরকারি েটলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্জয় রাউত বলেছেন, অমিত শাহ ভোট ব্যাঙ্কের জন্য এই বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছেন। সকারণে নাগরিকত্ব দিলেও তাঁদের যাতে ২৫ বছর বসবাস না হওয়া পর্যন্ত নাগরিকত্ব দেওয়া না হয় সেটার দাবি জানিয়েছেন তিনি। সঞ্জয় রাউত অভিযোগ করেছেন কাশ্মীরি পণ্ডিতরা এখনও নিজের দেশেই শরণার্থীর মতো বসবাস করছে। বিজেপি সরকার তাঁদের নিজেদের জায়গায় বসবাসের ব্যবস্থা না করে দিয়ে শুধুমাত্র ভোট ব্যাঙ্কের কারণেই এই চার দেশের বাসিন্দাদের নাগরিকত্ব দিতে মরিয়া হয়ে উঠেছে।

কংগ্রেসের সঙ্গে জোট রাজ্যস্তরে

কংগ্রেসের সঙ্গে জোট রাজ্যস্তরে

কংগ্রেস সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করছে। শরিক হয়েও ভিন্ন সিদ্ধান্তের প্রশ্নে সঞ্জয় রাউত বলেছেন, কংগ্রেসের সঙ্গে জোট রাজ্য স্তরে। জাতীয় স্তরে তাঁরা আলাদা নীতিতে বিশ্বাসী। তবে এই নিয়ে কংগ্রেস ে অস্বস্তিতে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ হিন্দুত্ববাদের প্রশ্নে বিজেপি এবং শিবসেনা যে এক সুরে সুর মেলাবে তা স্পষ্ট হয়ে গিয়েছে এই সিদ্ধান্তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+