বিজেপি প্রসঙ্গে সুর নরম শিবসেনার, পুনর্মিলনেরই কি ইঙ্গিত?

বিজেপি প্রসঙ্গে সুর নরম শিবসেনার, পুনর্মিলনেরই কি ইঙ্গিত?
মুম্বই, ১৮ অক্টোবার : অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলেই দেখা গিয়েছে মহারাষ্ট্রে একক সর্ববৃহদ দল হিসাবে উঠে এসেছে বিজেপি। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা মেলেনি হয়তো। আর বুথ ফেরত সমীক্ষার এই ফলের জেরেই কিছুটা সুর নরম করেছে শিবসেনা। বিজেপির সঙ্গে যে তিক্ততা তৈরি হয়েছে তা মিটিয়ে ফের গেরুয়া দলের হাত ধরারই ইঙ্গিত দিল শিবসেনা।

"আর তিক্ততা নয়, তর্কেরও প্রয়োজন নেই আর। হৃদয় ভেঙেছে। এই ভগ্ন হৃদয় মেরামত করা কঠিন বিষয়। মহারাষ্ট্রে স্থিতিশীলতা ও শান্তির প্রয়োজন। তার জন্য হয়তো কিছুটা সমঝোতার পথে হাঁটতে হবে। দেখা যাক, আপাতত নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করাটাই হয়তো উচিত হবে।" শিবসেনার মুখপত্র 'সামানা'-য় দলের তরফে এমনটাই জানানো হয়েছে।

প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষার ফলেই দেখা গিয়েছে বিজেপি সবচেয়ে বেশি ভোট পেয়ে সরকার গড়তে চলেছে। তার পরেই রয়েছে শিবসেনা। চাণক্য তো অবশ্য বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবেও তুলে ধরেছে।

নির্বাচনের ঠিক আগে যেভাবে তাড়াহড়ো করে হঠাৎ জোট ভাঙে বিজেপি শিবসেনা। বিজেপি আগেই ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে নির্দল কিছু বিধায়কের সমর্থন চাইতে পারে তারা কিন্তু রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রে শিবসেনার কাছে যাবে না। অথচ তার পরেও শিবসেনার পুরনো জোটসঙ্গীর প্রতি নরম মনোভাব অনেক জল্পনাকেই উস্কে দিচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সুর নরম করে ফের জোটের বার্তাই দিতে চাইছে শিবসেনা। আসলে বুথ ফেরত সমীক্ষার ফলে একটা বড় ধাক্কা খেয়েছে শিবসেনা। এর ফলে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে তারা। একবার শিবসেনা ভেবেছিল এনসিপির সঙ্গে যাবে। কিন্তু এক্সিট পোল দেখিয়ে দিয়েছে মহারাষ্ট্রে এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। জেতা আঁচ করতে পেরেই শিবসেনার মনোভাবে পরিবর্তন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+