কাশ্মীরে অস্ত্রপাচার বন্ধ করার দম নেই আবার পুলিশকে টার্গেট করা হচ্ছে, এনআইএকে নিশানা শিবসেনার

কাশ্মীরে অস্ত্রপাচার বন্ধ করার দম নেই আবার পুলিশকে টার্গেট করা হচ্ছে, এনআইএকে নিশানা শিবসেনার

কাশ্মীরে অস্ত্র পাচার বন্ধ করতে পারছে না, আবার মহারাষ্ট্র পুলিশের অপমান করা হচ্ছে। বিজেপিকে টার্গেট করে ফের আক্রমণ শিবসেনার। প্রসঙ্গত উল্লেখ্য ইন্সপেক্টর সচীন ভিজকে গ্রেফতার করার পর মুম্বই পুলিশের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। তারপরেই শিবসেনার মুখপত্র সামনায় বিজেপিকে পাল্টা আক্রমণ করা হয়েছে। তাতে বিজেপির হাতিয়ার হয়ে হিসেবে আক্রমণ করা হয়েছে এনআইএ-কে। আম্বানিদের বাড়ির সামনে বিস্ফোরক রাখার ঘটনায় মুম্বই পুলিশের ইন্সপেক্টর সচীন ভিজ যুক্ত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজেপি শিবসেনা তরজা চরমে

বিজেপি শিবসেনা তরজা চরমে

আম্বানিদের বাড়ির সামনে বিস্ফোরক রাখার ঘটনায় তোলপাড় মহারাষ্ট্র। শিবসেনা সরকারের গাফিলতির দিকে আঙুল তুলেছে বিজেপি। এই ঘটনায় জড়িয় থাকার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের ইন্সপেক্টর সচীন ভিজকে গ্রেফতার করেছে এনআইএ। তাঁকে ১৪ দিনের এনআইএ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ সচিন ভিজ আম্বানিদের বাড়ির লামনে জিলেটিন স্টিক বোঝাই গাড়ি রাখতে সহযোগিতা করেছিলেন।

বিজেপিকে নিশানা শিবসেনার

বিজেপিকে নিশানা শিবসেনার

ইন্সপেক্টর সচিন ভিজকে গ্রেপতারের ঘটনার তীব্র নিন্দা করেছে শিবসেনা। দলীয় মুখপত্রে এনআই ও বিজেপিকে নিশানা করা হয়েছে। সামনায় বিজেপিকে নিশানা করে অভিযোগ করা হয়েছে কাশ্মীরে অস্ত্রপাচার বন্ধ করতে পারে না আবার মহারাষ্ট্র পুলিশকে অপমান করছে। সচিন ভিজকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছে শিবসেনা। আম্বানিেদর বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার ঘটানায় মহারাষ্ট্র পুলিশকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ শিবসেনার।

উদ্ধব সরকারকে অপমানের েচষ্টা

উদ্ধব সরকারকে অপমানের েচষ্টা

সামনায় অভিযোগ করা হয়েছে মহারাষ্ট্রে উদ্ধব সরকারকে টার্গেট করতেই বিজেপি এটা করেছে। মহারাষ্ট্র পুলিশের তদন্তে অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে এনআইএ। আর এর নেপথ্যে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। মহারাষ্ট্র পুলিশকে ডিঙিয়ে আম্বানিদের বাড়ির সামনে বিস্ফোরক রাখার ঘটনায় নিশানা করা হচ্ছে উদ্ধব সরকারকে। সেকারণেই মহারাষ্ট্র পুলিশের ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে শিবসেনা।

 এনআইএ-র দক্ষতা নিয়ে প্রশ্ন

এনআইএ-র দক্ষতা নিয়ে প্রশ্ন

শিবসেনার মুখ পত্রে এনআইএ-র দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পুলওয়ামা হামলায় ৪০ জওয়ানের মৃত্যুর ঘটনাকে উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তার কি তদন্তে কী হল এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।কাশ্মীরে লাগাতার অস্ত্র পাচার চলছে সেটা রুখতে পারছে না এনআইএ। মণিপুর-মায়ানমার সীমান্তে নকশানদের দাপট দমানোর ক্ষমতা হয়নি এনআইএর। অভিযোগ করা হয়েছে মুখপত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+