মৌলবাদী সংগঠনের ফতোয়া নিয়ে এবার নুসরতের পাশে দাঁড়ালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

হিন্দুকে বিেয় করা এবং সিঁথিতে সিঁদুর পরা নিয়ে নুসরতের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল উত্তর প্রদেশের মৌলবাদী সংগঠন দারুল-উলম-দেওবন্দ। এই নিয়ে আগেই নুসরতের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের বিজেপি নেতারা।

হিন্দুকে বিেয় করা এবং সিঁথিতে সিঁদুর পরা নিয়ে নুসরতের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল উত্তর প্রদেশের মৌলবাদী সংগঠন দারুল-উলম-দেওবন্দ। এই নিয়ে আগেই নুসরতের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের বিজেপি নেতারা। নুসরত নিজেও এই নিয়ে যোগ্য জবাব দিয়েছিলেন মৌলবাদী সংগঠনকে। এবার তাঁর পাশে দাঁড়ালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। নুসরতের সিঁদুর পরার বিরোধিতা করা মৌলবাদী সংগঠনকে এই নিয়ে পাল্টা আক্রমণ করেছেন উদ্ধব ঠাকরে।

মৌলবাদী সংগঠনের ফতোয়া নিয়ে এবার নুসরতের পাশে দাঁড়ালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

শিবসেনার দলীয় মুখপত্র সামনায় বিবৃতি দিয়ে শিবসেনা জানিয়েছে, নুসরতের অনুভূতিকে সম্মান জানানো উচিত। নুসরতের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মেয়ে নুসরত। কাকে বিেয় করবেন তিনি সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত বিষয়। অন্য ধর্মে বিয়ে করা নিয়ে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়।

সামনায় নুসরতের সমর্থনে লেখা হয়েছে, কোনও মুসলিম মেয়ে ভিন্ন ধর্মের কোনও ছেলেকে বিয়ে করে মঙ্গলসূত্র পরলেই সেটা হারাম হয়ে যায়। নুসরতের বিষয়টি নতুন কোনও ঘটনা নয়, তবে এই ঘটনা সহ্য করতে পারছে না একাধিক মৌলবাদী সংগঠন। এই ধরনের তালিবানি ফতোয়া ভারতে চলবে না বলেও হুঁশিয়ারি দিয়ে সামনায় লেখা হয়েছে। এই ধরনের তুচ্ছ বিষয়কে সামনে এনে হিন্দু-মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরি করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+