আরএসএস-তালিবান বিতর্কে বিজেপির পাশে শিবসেনা, দলীয় মুখপত্রে জাভেদ আখতারের তুলোধনা
আরএসএস-তালিবান বিতর্কে বিজেপির পাশে শিবসেনা, দলীয় মুখপত্রে জাভেদ আখতারের তুলোধনা
আরএসএস-তালিবান তুলনা টেনে গতকালই পদ্ম শিবিরের তোপের মুখে পড়েছিলেন প্রবীণ গীতিকার জাভেদ আখতার। এবার তোপ দাগতে দেখা গেল শিবসেনাকেও। যে সব সিনেমার সঙ্গে জাভেদ আক্তার যুক্ত, সেই সব সিনেমার প্রদর্শন এদেশে বন্ধ করার নিদান দেওয়া হয়। আর এই নিদান দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। এমতাবস্থায় এবার দলীয় মুখপত্র 'সামনা’য় জাভেদ আক্তারের মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল শিবসেনাকেও।

জাভেদ আক্তারক তীব্র কটাক্ষ শিবসেনার
শিবসেনার দাবি আরএসএস এবং তালিবানের মানসিকতা একই ধরনর এ কথা একেবারেই ভুল। তাদের আরও দাবি ভারত হিন্দু প্রধান রাষ্ট্র হলেও সেখানে ধর্মনিরপেক্ষতা মেনে চলা হয়। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে 'সামনা'য় আরও বলা হয়, "আরএসএস কিংবা শিবসেনা হিন্দুত্বের নামে কোনও অন্ধ উন্মাদনাকে সমর্থন করেনি। গোমাংসের মতো ইস্যুও শিবসেনা বা আরএসএস কথনওই সমর্থন করেনি।"

বিজেপি-সেনা ফাটল সরে গিয়ে প্রশস্ত হচ্ছে বন্ধুত্বের রাস্তা?
এদিকে মহারাষ্ট্রের শেষ বিধানসভা নির্বাচনের পর থেকেই এককালের জোটসঙ্গী বিজেপির সঙ্গে ফাটল ক্রমশ চওড়া হতে থাকে শিবসেনার। এমনকী একাধিক ইস্যুতে সাম্প্রতিককালে সম্মুখসমরেও নামতে দেখা গিয়েছিল দুই হিন্দুত্ববাদী দলকে। যা নিয়ে ব্যাপক চাপানৌতরও শুরু হয় রাজনৈতিক মহলে। কিন্তু জাভেদ আক্তার বিকর্কে এবার বিজেপির সুরে সুর মেলানোয় অন্য রসায়নের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লকেরা। প্রশ্ন উঠছে তবে কী ফের বিজেপি-সেনা ফাটল সরে গিয়ে প্রশস্ত হচ্ছে বন্ধুত্বের রাস্তা?

কী বলেছিলেন এই বিখ্যাত গীতিকার?
প্রসঙ্গত উল্লেখ্য, একটি নিউজ পোর্টালের বিশেষ সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেছিলেন, "তালিবানেরা বর্বর, তাঁদের কাজ নিন্দনীয়। কিন্তু আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের কাজের সমর্থন করা মানুষরাও তালিবানের থেকে আলাদা নয়।" তাঁর এই মন্তব্যের পরেই তেলেবেগুনে জ্বলে ওঠে বিজেপি। এমনকী কয়েকদিন আগে কার্যত একই ধরণের মন্তব্য করে গেরুয়া শিবিরের রোষের মুখে পড়েন বিখ্যাত বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

ক্ষমা চাইতে হবে জাভেদ আক্তারকে
এদিকে জাভেদ আক্তারের ওই মন্তব্যের পরেই বিজেপির মুখপাত্র রাম কদম বলেন, "আরএসএস-র সঙ্গে যুক্ত নেতা সরকারের শীর্ষ পদে রয়েছেন। সাংবিধানিক ধর্ম পালন করে তাঁরা দেশ চালাচ্ছেন। আরএসএস যদি তালিবানের মতো তাহলে এই ধরণের মন্তব্য করার কোনও সুযোগই পেতেন না জাভেদ আক্তার। এই মন্তব্য করে দেশে গরিব মানুষদের জন্য কাজ করা আরএসএস-র স্বয়ংসেবকদের ভাবাবেগে আঘাত করেছেন। সঙ্ঘের যেসব কর্মী দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছেন, তাঁদের কাছে ওনাকে হাতজোড় করে ক্ষমা চাইতেই হবে তাঁকে।" আর ক্ষমা না চাইলে গোটা দেশেই বন্ধ করে দেওয়া হবে তাঁর ও তাঁর পরিবারের তৈরি সমস্ত ছবির প্রদর্শন।












Click it and Unblock the Notifications