এক সঙ্গে ১৬২ জন বিধায়ককে সামনে আনতে চলেছে শিবসেনা, হুশিয়ারি সঞ্জয় রাউতের
এক সঙ্গে ১৬২ জন বিধায়ককে সামনে আনতে চলেছে শিবসেনা, হুশিয়ারি সঞ্জয় রাউতের
আজ শক্তি প্রদর্শন করবে শিবসেনা। এমনই হুঁশিয়ারি দিলেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন সোমবার সন্ধে সাতটা মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে ১৬২ জন বিধায়ককে দেখতে পাবেন সকলে। মহারাষ্ট্রের রাজ্যপাল যেন এসে দেখেন তাঁদের শক্তি। এমনই দাবি করেছেন সঞ্জয়।

বিজেপি যে উদ্বেগ নিয়ে বসে রয়েছে। তাঁদের মাথার ব্যামো হয়ে যাবে । তাঁর জন্য মুম্বইয়ের বিভিন্ন জায়গায় মানসিক চিকিৎসার জায়গা রয়েছে। কারণ শিবসেনা, এনসিপি আর কংগ্রেসের শক্তি দেখার পর তাঁদের মাথা খারাপ হয়ে যাবে বলে কটাক্ষ করেছেন তিনি। সকলকে পাগল করে দিতেই শিবসেনা ১৬২ জন বিধায়ককে একসঙ্গে সামনে আনছে বলে কটাক্ষ করেছেন তিনি।
বিজেপি নেতাদের কটাক্ষ করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, একবার তাঁদের জোট সরকার ক্ষমতায় চলে এলে বিজেপির পাগল নেতাদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল তৈরি করবেন বলে জানিয়েছেন। বিজেপি চম্বলের ডাকাতের মতো কাজ করেছে বলে কটাক্ষ করেছেন সঞ্জয় রাউত।
শিবসেনা রাজ্যসভায় দাবি করেছে বিজেপির থেকে অন্তত ১০ জন বেশি বিধায়ক তাঁদের কাছে আছে। শনিবার বিজেপি সরকার গঠনের পর এনসিপির বেশ কিছু বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সঞ্জয় রাউত দাবি করেছিলেন এনসিপির এই চার বিধায়ককে হয় বিজেপি আটকে রেখেছে নাহলে তাঁদের হরিয়ানা পুলিস আটক করেছে বলে অভিযোগ করেছিলেন সঞ্জয় রাউত।












Click it and Unblock the Notifications