'বন্দে মাতরম'-এর বিরোধীদের ভোটদানের অধিকার কাড়ার দাবি শিবসেনার
'বন্দে মাতরম' গাইতে অস্বীকার করা ব্যক্তিদের দেশবিরোধী হিসেবে চিহ্নিত করে ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হোক। সোমবার এমনই দাবি তুলল শিব সেনা
'বন্দে মাতরম' গাইতে অস্বীকার করা ব্যক্তিদের দেশবিরোধী হিসেবে চিহ্নিত করে ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হোক। সোমবার এমনই দাবি তুলল শিব সেনা। এর আগে শিব সেনার দাবি ছিল, বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করতে আইন আনুক কেন্দ্র।

দলের মুখপত্র 'সামনা' এবং 'দোপহর কা সামনা'র সম্পাদকীয়তে লেখা হয়েছে, শিব সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরেকে উগ্র হিন্দুত্ব প্রচারের অভিযোগে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। শিবসেনার মতে, বন্দে মাতরম-এর বিরোধিতা করা কিংবা অপমান করা আরও বেশি গুরুতর।

শনিবার ঔরঙ্গাবাদ পুরসভায় বন্দে মাতরম গাওয়ার সময়, আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম-এর শেখ সামিনা, সৈয়দ মতিন এবং শেখ জাফর নিজেদের আসনে বসেছিলেন। এই বিষয়টিতেই ক্ষিপ্ত শিবসেনা কর্পোরেটররা। বিজেপি সদস্যরাও এবিষয়ে তাঁদের সমর্থন করেছে বলে জানিয়েছে শিবসেনা।

সরকারকেই এইসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছে শিবসেনা। তারা সেই পদ্ধতি ঔরঙ্গাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে শুরু করেছে বলে 'সামনা'-র সম্পাদকীয়তে বলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications