রাম মন্দিরকে প্রচারে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, বিজেপিকে একহাত প্রিয়াঙ্কার

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, তিনি জিতলে রামমন্দির হবে। সেই রামমন্দিরের কাজ চলছে। রামমন্দিরকে ভোট প্রচারের এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় বিজেপিকে একহাত নিলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, তিনি জিতলে রামমন্দির হবে। সেই রামমন্দিরের কাজ চলছে। রামমন্দিরকে ভোট প্রচারের এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় বিজেপিকে একহাত নিলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। শনিবার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, বিজেপি প্রচারে অযোধ্যার নাম বারবার উল্লেখ করছে রাজনৈতিক লাভের জন্য।

রাম মন্দিরকে প্রচারে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বিজেপির

প্রিয়াঙ্কা বলেন, বিজেপির আর কোনও ইস্যু নেই। প্রচারে তাই মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে তারা। মুখ্যমন্ত্রী শুক্রবার ময়নপুরী জেলার কারহাল বিধানসভা কেন্দ্রে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন, রামমন্দির ভারতের জন্য একটি 'রাষ্ট্র মন্দির' হবে। তাঁর এই কথার সমালোচনা করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।

প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, "রাম মন্দির বিশ্বাসের বিষয়। তা নিয়ে কখনই রাজনীতি করা উচি নয়। কিন্তু বিজেপি বারবার রাজনৈতিক মঞ্চ থেকে বিষয়টি নিয়ে কথা বলে। তাদের এই প্রবৃত্তিতে প্রকাশ পেয়ে যায় যে, তারা রাজনীতির জন্যই রামমন্দির গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এবার তা তারা ভোটের কাজে লাগানোর চেষ্টা করছে। গোটা দেশ জানে রামমন্দির নির্মাণের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। বিজেপি এখন তা নিজেদের বলে প্রচার করছে।

শিবসেনা সাংসদ আরও বলেন, "এবার বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সরকার পরিবর্তন হবে। আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিনীতভাবে বলতে চাইছি, উত্তরপ্রদেশের মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে না কখন মন্দির তৈরি হবে। কিন্তু তারা জানতে চাইছে কর্মসংস্থান হবে কি না। সেই উত্তর দিন ভোটপ্রচারে। আমার স্থির বিশ্বাস লখনউতে নতুন সরকার আসতে চলেছে।

শুক্রবার ভগত সিংয়ের সঙ্গে নিজেকে তুলনা করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে চতুর্বেদী বলেছিলেন, তিনি আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা। সেই পার্টির এক প্রতিষ্ঠাতা সদস্য বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাব দেওয়ার পরিবর্তে এ কেমন কার্ড খেলছেন। কেজরিওয়ালের রাজনীতিকে কটাক্ষ করে তিনি বলেন, অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুললেই হবে না। সেই অভিযোগের প্রমাণও দেখাতে হবে।

দলের প্রতিষ্ঠাতা সদস্য তাঁকে খোলাখুলিভাবে চ্যালেঞ্জ করেন যে, তাঁর বিরুদ্ধে করা অভিযোগগুলোর সদুত্তর দেওয়ার জন্য। আপ পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পাঞ্জাব দেশের সীমান্তবর্তী রাজ্য। এই ধরনের গুরুতর অভিযোগ সত্য কিনা তা জানা দেশের জন্য গুরুত্বপূর্ণ। পরিবর্তে আপনি ভগৎ সিংয়ের সঙ্গে নিজেকে তুলনা করছেন। প্রিয়াঙ্কা চতুর্বেদী তা নিয়েই সমালোচনা করেন। এর আগে শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর কেজরিওয়ালের আপকে 'অরবিন্দ বিরোধী পাঞ্জাব' হিসাবে অভিহিত করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+