শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের শপথ গ্রহণ বুধবার!

বুধবারই মহা বিকাশ আঘাড়ি জোট সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর আর্জি রাজ্যপালের কাছে। এখনকার মতো মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে চলতে থাকা নাটকের ক্লাইম্যিক্স প্রায় ঘনিয়ে এসেছে বলেই মনে হচ্ছে।

বুধবারই মহা বিকাশ আঘাড়ি জোট সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর আর্জি রাজ্যপালের কাছে। এখনকার মতো মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে চলতে থাকা নাটকের ক্লাইম্যিক্স প্রায় ঘনিয়ে এসেছে বলেই মনে হচ্ছে। আজ সুপ্রিমকোর্ট মাহারাষ্ট্রে বুধবার আস্থা ভোট কারনোর রায় দেওয়ার পরেই দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করে পদত্যাগ করেন অজিত পাওয়ার। এরপর দুপুর সাড়ে তিনটের সময় সাংবাদিক বৈঠক ডেকে নিজের পদত্যাগের কথা জানিয়ে দেন দেবেন্দ্র ফড়নবিশ।

 আজ সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

আজ সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

জানা গিয়েছে আজ সন্ধ্যা ৭টা নাগাদ শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের প্রতিনিধিরা রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবেন। তখনই আগামীকাল মধ্যে বিধায়কদের শপথগ্রহণের জন্য আবেদন জানাবেন। সূত্রের খবর, তিনটি দলেরই দুই জন করে বিধায়ক বুধবার মন্ত্রী পদে শপথ নিতে পারেন বলেও জানা গিয়েছে।

পদত্যাগের ঘোষণা দেবেন্দ্র ফড়নবিশের

পদত্যাগের ঘোষণা দেবেন্দ্র ফড়নবিশের

এদিকে পদত্যাগের ঘোষণা দিয়ে দেবেন্দ্র ফড়নবীশ এদিন বলেন, "মহারাষ্ট্রের মানুষ বিজেপি-শিবসেনা জোটকে সামনে রেখেই ভোট দিয়েছেন। আর তাতেই বিজেপি ১০৫ আসনে জিতেছে । শিবসেনা জিতেছে তাদের লড়া আসনের মাত্র ৪০ শতাংশে। আর তা তারা জিতেছে বিজেপির সমর্থনে। আর মানুষের সেই রায়কে অপমান করে শিবসেনা জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেৃ। শিবসেনার কাছে ক্ষমতার লোভ এতটাই বেশি যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতেও তারা পিছপা হচ্ছেন না।"

সেনাকে তোপ ফড়নবিশের

সেনাকে তোপ ফড়নবিশের

দেবেন্দ্র ফড়নবীশ আরও বলেন, "যে শিবসেনা এতটাই ক্ষমতালোভী যে নিজের হিন্দুত্ববাদ থেকেও সরে আসতে পিছপা হয়নি কেবলমাত্র মহারাষ্ট্রের তখত দখল করবে বলে। এখন পার্টির নীতিত ত্যাগ করে তারা কংগ্রেসের সাথে জেতেও রাজি হয়েছে কেবল গদির লোভে। ফড়নবীশ বলেন শিবসেনা এখন 'সোনিয়া গান্ধীর চরণে নিজেকে সমর্থন করতেও পিছপা হচ্ছে না। তিন চাকার এই সরকার কিভাবে স্থায়ী হবে তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে, মানুষের জন্য কাজ করতে চিরকালের মতো এবারেও ব্রতী থাকবে বিজেপি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+