জোট চূড়ান্ত! বিকেলে রাজ্যপালের কাছে 'অন্য' দাবি নিয়ে দরবার শিবসেনা, এনসিপি আর কংগ্রেসের

মহারাষ্ট্রে জোটপর্ব চূড়ান্ত। এবার শিবসেনা, এনসিপি, কংগ্রেস দেখা করতে যাচ্ছে রাজ্যপালের সঙ্গে।

মহারাষ্ট্রে জোটপর্ব চূড়ান্ত। এবার শিবসেনা, এনসিপি, কংগ্রেস দেখা করতে যাচ্ছে রাজ্যপালের সঙ্গে। শনিবার বিকেল ৪টেয় এই সাক্ষাৎকারের সময় নির্ধারিত হয়েছে। তবে মহারাষ্ট্রে এই ধরনের জোট এই প্রথম। এই জোটের অন্যতম রূপকার শারদ পাওয়ারের দাবি তিন দলের এই জোট পুরো সময় ক্ষমতায় থাকবে।

জোটের নেতৃত্বে শিবসেনাই

জোটের নেতৃত্বে শিবসেনাই

শারদ পাওয়ার জানিয়েছেন, বিজেপিকে ছেড়ে আসা শিবসেনাই মহারাষ্ট্রের জোটকে নেতৃত্ব দেবে।

শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

তিন দলের জোট শনিবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবে। তবে তারা জানিয়েছে, বর্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সমস্যা নিয়েই তারা কথা বলতে যাচ্ছে। সরকার গঠনের দাবি নিয়ে নয়।

তৈরি অভিন্ন ন্যূনতম কর্মসূচি

তৈরি অভিন্ন ন্যূনতম কর্মসূচি

তিন দল ইতিমধ্যেই অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করে ফেলেছে। যাতে কৃষক ও যুবদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। তবে সেখানে হিন্দুত্বের কোনও ইস্যু রাখা হয়নি বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে সনিয়া গান্ধী এবং শারদ পাওয়ার মিলিত হবেন এই সপ্তাহের শেষে। তারপরেই চূড়ান্ত ঘোষণা করা হতে পারে। ১৭ নভেম্বর দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

'পুরো সময় ক্ষমতায় থাকবে জোট'

'পুরো সময় ক্ষমতায় থাকবে জোট'

জোটের অন্যতম রূপকার শারদ পাওয়ারের দাবি কোনও মধ্যবর্তী নির্বাচন নয়, পুরো সময় ক্ষমতায় থাকবে মহারাষ্ট্রের এই জোট।

বিজেপির দাবি

বিজেপির দাবি

যদিও বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে, মহারাষ্ট্রে তারাই সরকার গঠন করবে। তবে কীভাবে ২৮৮ সদস্যের বিধানসভা ১৪৫ জনের সমর্থন যোগার করা যাবে তা নিয়ে বিস্তারিত কিছু বলেনি তারা। তবে বিজেপির তরফে দাবি করা হয়েছে, একক বৃহত্তম দল তারা। নির্দলদের সমর্থন নিয়ে তাদের সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১১৯-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+