Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'শিবসেনা' আর 'তির-ধনুক' চিহ্নের মালিক 'বিদ্রোহী' শিণ্ডে! ঠাকরে বললেন, বিজেপির দালাল কমিশন

'শিবসেনা' এবং দলের প্রতীক 'তির-ধনুক' সেটিও ব্যবহার করতে পারবে বিদ্রোহী একনাথ শিন্ডে।

Shiv Sena Name Symbol Row: বড় ধাক্কা বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের মধ্যে সংঘাতের মধ্যেই বড় ঘোষণা নির্বাচন কমিশনের (ECI) । 'শিবসেনা' এবং দলের প্রতীক 'তির-ধনুক' (Bow And Arrow) সেটিও ব্যবহার করতে পারবে বিদ্রোহী একনাথ শিন্ডে।

নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা নিঃসন্দেহে বড় ধাক্কা বালাসাহেব ঠাকরের (Uddhav Thackeray) পুত্রের কাছে। আর এরপরেই যদিও নির্বাচন কমিশনকে ব্যাপক আক্রমণ শানিয়েছেন তিনি। অন্যদিকে প্রতীক এবং নাম পাওয়াতে খুশি মুখ্যমন্ত্রী (Eknath Shinde) শিন্ডে।

শিণ্ডে বলেন, বালা সাহেব ঠাকরে বিচার ধারার জয়

শিণ্ডে বলেন, বালা সাহেব ঠাকরে বিচার ধারার জয়

নির্বাচন কমিশনের এহেন নির্দেশ সামনে আসার পরেই একনাথ শিণ্ডে বলেন, বালা সাহেব ঠাকরে বিচার ধারার জয় এটি। শুধু তাই নয়, এটি আমাদের হাজারো করমী-শিব সৈনিক, সাংসদ, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের জয় বলেও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। এমনকি গণতন্ত্রের জয় বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, একনাথ শিণ্ডে এবং ঠাকরে সরকারের পতনের পর থেকেই দুজনেই নাম এবং প্রতীক নিয়ে লড়াই চালাচ্ছিলেন। কমিশন চিহ্ন এবং নাম দুটি ফ্রিজ করে দিয়েছিল। যদিও উপ নির্বাচনে উদ্ধব ঠাকরে এবং শিণ্ডে দুজনেই আলাদা আলাদা চিহ্ন এবং নামে লড়াই করেছিল।

কমিশনকে তুলোধোনা করেছেন উদ্ভদব

কমিশনকে তুলোধোনা করেছেন উদ্ভদব

অন্যদিকে এই নির্দেশ সামনে আসার পরেই নির্বাচন কমিশনকে তুলোধোনা করেছেন উদ্ভদব ঠাকরে। বিজেপির হয়ে কমিশন কাজ করছে বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অন্যদিকে এই প্রসঙ্গে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, আমরা নয়া চিহ্ন নিয়ে মানুষের কাছে কাছে যাব। নতুন এক শিবসেনাকে দাঁড় করিয়ে ছাড়ব বলে এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সঞ্জয়। তাঁর মতে, এটি গণতন্ত্রের হত্যা। এই বিষয়ে আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন রাউত। অন্যদিকে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মুখপাত্র আনন্দ দুবে বলেছেন যে নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট। বিজেপির হয়ে কাজ করে। এখন দেশের মানুষ বুঝতে পেরেছে বলে দাবি তাঁর।

বিদ্রোহী হয়ে ওঠেন শিণ্ডে!

বিদ্রোহী হয়ে ওঠেন শিণ্ডে!

বলে রাখা প্রয়োজন, গত বছর হঠাত করেই ঠাকরে সরকারে চরম বিদ্রোহ দেখা দেয়। একের পর এক বিধায়কের সঙ্গে নিয়ে রীতিমত সরকার থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেন শিন্ডে। কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট ছাড়ার কথা বলেন ঠাকরে ঘনিষ্ঠ ওই নেতা। এরপর কার্যত দিনের পর দিন একের পর এক নাটক দেখেছে দেশের মানুষ। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বিধায়করা গিয়ে থেকেছে। দীর্ঘ নাটকের পর পতন হয় উদ্ধব ঠাকরে সরকারের। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন শিণ্ডে। এরপর থেকে প্রতীক নিয়ে লড়াই চলছিল। অবশেষ বড় জয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+