২০১৯-এ শিবসেনাকে নিয়ে লড়াইয়ে অমিতের বার্তার পরেও জট! যা বলছে শিবসেনা
শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারের সঙ্গে বৈঠকের কাটল না জট। আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনগুলিতে শিবসেনা একাই লড়াই করবে এমনটাই জানিয়ে দিলেন বর্ষীয়ান শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারের সঙ্গে বৈঠকের কাটল না জট। আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনগুলিতে শিবসেনা একাই লড়াই করবে এমনটাই জানিয়ে দিলেন বর্ষীয়ান শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

বুধবার মুম্বই গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উদ্ধার থ্যাকারের সঙ্গে ভবিষ্যতে জোট অটুট রাখতে বৈঠক করেন তিনি। বৈঠকের পর শিবসেনার তরফে কিছু জানানো না হলেও, বিজেপি তরফে জানানো হয়েছিল বৈঠক স্বার্থক হয়েছে।
কিন্তু শিবসেনা যে তাদের কঠোর অবস্থানেই অনড় রয়েছে তা তাদের সাংসদ সঞ্জয় রাউতের মন্তব্য থেকেই পরিষ্কার। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অমিশ শাহের অ্যাজেন্ডা তারা জানেন। তবে শিবসেনা সামনের নির্বাচনগুলিতে একা লড়াই করবার প্রস্তাব নিয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই প্রস্তাবের কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন তিনি।
এর আগে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটে জটিলতা দেখা দেয়। মহারাষ্ট্র সরকারের শরিক হলেও, প্রকাশ্যে বিজেপি সমালোচনা করেছে শিবসেনা।
গতমাসে পালঘর লোকসভার উপনির্বাচনে সম্মুখসমরে নেমেছিল বিজেপি ও শিবসেনা। মধ্যে থেকে সেই আসনে জয়ী হয় এনসিপি।
বুধবার 'সম্পর্ক ফর সমর্থন' অভিযানে সামিল হয়েছিলেন, অমিত শাহ। শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারে ছাড়াও, অমিত শাহ সাক্ষাৎ করেন মাধুরী দীক্ষিত এবং রতন টাটার সঙ্গেও।
উদ্ধর থ্যাকারের সঙ্গে বৈঠকের পর মনে হয়েছিল সম্পর্কের জট কেটে পরিস্থিতি স্বাভাবিকের পথে। কেননা বৈঠকে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। কিন্তু সঞ্জয় রাউতের একা লড়াই করার মন্তব্যের পর বিজেপির জোট-সংকট যে বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications