ইভিএম কারচুপি করে হারাতে হবে বিপক্ষকে, শিবসেনা নেতা রাউতকে নোটিশ কমিশনের
মুম্বইয়ের জেলা নির্বাচন কমিশনার শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউতকে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য নোটিশ পাঠাল।
মুম্বইয়ের জেলা নির্বাচন কমিশনার শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউতকে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য নোটিশ পাঠাল। সঞ্জয় সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

শিবসেনার মুখপত্র সামনায় তিনি বলেন, ইভিএম কারচুপি করে হলেও কানহাইয়া কুমারকে হারাতে হবে।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বাম ছাত্র সম্পাদক কানহাইয়া কুমার এবারের ভোটে বিহারের বেগুসরাই থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুধু কানহাইয়াকে হারানোই নয়, রাউত বলছেন, কানহাইয়া এক বোতল বিষের মতো। ফলে তাঁকে যেকোনওভাবেই হোক হারাতে হবে। এরপরই শিবসেনার রাজ্যসভার সাংসদকে নোটিশ পাঠানো হয়েছে। বুধবারের মধ্যে তার জবাব দিতে হবে।
নোটিশ নিয়ে কথা বলতে গিয়ে রাউত বলেছেন, আমি নোটিশ পেয়েছি। জবাব দিয়ে দেব। কোন প্রেক্ষিতে আমি এমন লিখেছি তা নিয়ে জানতে চাইছে কমিশন।












Click it and Unblock the Notifications