সাহস থাকলে সাভারকারকে ভারতরত্ন দিন! লোকসভায় বিজেপিকে খোঁচা সেনা এমপির
বিনায়ক দামোদর সাভারকারকে ভারতরত্ন প্রদানের বার্তায় বিজেপিকে একহাত নিল তাঁদের প্রাক্তন সঙ্গী শিবসেনা। কে বেশি হিন্দুত্ববাদী তা নিয়েই এই প্রশ্নের অবতারণা।
বিনায়ক দামোদর সাভারকারকে ভারতরত্ন প্রদানের বার্তায় বিজেপিকে একহাত নিল তাঁদের প্রাক্তন সঙ্গী শিবসেনা। লোকসভায় শিবসেনা বিতর্কিত প্রশ্ন ছুড়ে দিল সাভারকারকে নিয়ে। কে বেশি হিন্দুত্ববাদী তা নিয়েই এই প্রশ্নের অবতারণা। সোমবার লোকসভায় শিবসেনার এক সদস্য বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন সাহস থাকলে হিন্দুত্ববাদী বিনায়ক দামোদর সাভারকরকে ভারতরত্ন দিন।

লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের পর মোশন অফ থ্যাঙ্কস-এর বিতর্কে অংশ নিয়ে শিবসেনার বিনায়ক রাউত বিজেপির উদ্দেশ্যে বলেছিলেন, আমাদের হিন্দুত্ববাদ শেখাতে পারবেন না। তাঁর এই কথা শুনে বিজেপি সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তখনই বিনায়ক রাউত চ্যালেঞ্জ ছোড়েন সাহস থাকলে সাভারকারকে ভারতরত্ন দিয়ে দেখান আপনারা কত হিন্দুত্ববাদী।
একেবারে প্রকাশ্যে 'সাহস থাকলে সাভারকরকে ভারতরত্ন দিন'- এহেন মন্তব্যে তখন লোকসভা উত্তাল। আসলে সাভারকারকে ভারতর্তন দেওয়া নিয়ে কংগ্রেসের সঙ্গে শিবসেনার ঠান্ডা লড়াই চলছে বহুদিন ধরে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মধ্যেও আগে কথার লড়াই হয়েছিল। এবার সংসদের ভিতরে বিজেপির সঙ্গে বাকযুদ্ধে সামিল হলেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।
তিনি বলেন, শিবসেনা জাতীয় নাগরিক পঞ্জীর বিরোধিতা করবে। তাঁর কথায়, এই সময়ে যখন গোটা দেশ বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং নারীদের উপর নৃশংসতার মতো সমস্যার মুখোমুখি হচ্ছে, তখন সরকার এনআরসির বিষয়টি উত্থাপন করে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরও যোগ করেন, আপনারা যদি এনআরসি আনেন তবে আপনাদের ৩৫ কোটি ভারতীয়কে আটকে রাখতে হবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications