কাশ্মীর দখলের পর মোদীর লক্ষ্যে বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর! দাবি শিবসেনার

কেন্দ্রের মোদী সরকার বালুচিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পুনরায় দাবি করবে। যেভাবে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে, তারপর বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এমনই সম্ভাবনার কথা জানিয়েছে

কেন্দ্রের মোদী সরকার বালুচিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পুনরায় দাবি করবে। যেভাবে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে, তারপর বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সোমবার কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপকে যুদ্ধ জয়ের সঙ্গেই তুলনা করেন শিবসেনা সাংসদ।

‘কাশ্মীরের পর লক্ষ্যে বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর’

তিনি বলেন, আজ আমরা জম্মু ও কাশ্মীরকে পুনরায় দখল করেছি। আগামীদিনে আমরা বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরকে আমাদের দখলে নিয়ে আসব। তাঁর কথায়, আমার বিশ্বাস কেন্দ্রের মোদী সরকার অবিভক্ত ভারতের স্বপ্ন পূরণ করবে। এদিন রাজ্যসভায় একথা বলেন সঞ্জয় রাউথ।

শিবসেনা সাংসদ বলেন, বালুচিস্তানের জনগণ পাকিস্তানের সঙ্গে তাঁদের অধিকার নিয়ে কয়েক দশক ধরে যুদ্ধ চালাচ্ছেন, তাঁদের বিশ্বাসঘাতক ও চরমপন্থী হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার কথা ঘোষণা করেন। ৩৫এ ধারাও বাতিল বলে গণ্য হয়।

এরপরই সংসদের উচ্চসভায় ব্যাপক কোন্দল শুরু হয়ে যায়। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এই সিদ্ধান্তের পর আড়াআড়ি দুভাগ হয়ে যায় সংসদ। এনডিএ শিবিরের কয়েকটি দল যেমন বিরোধিতা করে, তেমনই বিরোধী পক্ষের কয়েকটি দল সমর্থন করেন কেন্দ্রের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+