শিবসেনার মুখপত্রে অজিতকে হুঁশিয়ারি দিয়ে প্রতিবেদন

সঞ্জয় রাউত আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন অজিত পাওয়ারের এই সিদ্ধান্তের আসল কালপ্রিটকে প্রকাশ্যে আনবে সামনা।

সঞ্জয় রাউত আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন অজিত পাওয়ারের এই সিদ্ধান্তের আসল কালপ্রিটকে প্রকাশ্যে আনবে সামনা। সেই কালপ্রিট হয়তো সামনে আসেনি তবে শিবসেনার মুখপত্র সামনাতে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে রীতিমতো প্রতিশোধের সুর শোনা গিয়েছে। সামনার প্রতিবেদনে অজিত পাওয়ারকে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে। একদিন এভাবেই তাঁকেও শিক্ষা দেওয়া হবে। বিজেপি যেভাবে ২৫ বছরের বন্ধুত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ঠিক একই ভাবে তার জবাব দেওয়া হবে।

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

শনিবার সকাল থেকে একের পর এক চমক ঘটিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীেশর শপথ তার পরেই উপ মুখ্যমন্ত্রী পদে এনসিপি বিধায়ক এবং শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ। অনেকটা শরদের পিঠে ছুরি মারার মতোই কাজ করেছেন অজিত। তারপর থেকে তোলপাড় মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। তারপরেই অজিতের বিরুদ্ধে একের পর এক বিশ্বাসঘাতকতার অভিযোগ করতে শুরু করে শিবসেনা। সামনায় অভিযোগ করা হয়েছে অজিত এনসিপির দফতর থেকে সমর্থন পত্র চুরি করে রাজ্যপালের কাছে সেটি বিজেপিকে সমর্থন জানিয়ে পেশ করেছেন।

 সামনায় বিজেপি ও অজিতকে একযোগে আক্রমণ

সামনায় বিজেপি ও অজিতকে একযোগে আক্রমণ

বিজেপি এই পদক্ষেপ করে শিবসেনার সঙ্গে দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্বকে প্রতারণা করেছে বলে সামনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যেভাবে ২৫ বছরের বন্ধত্বকে নষ্ট করেছে বিজেপি তার প্রতিশোধ নেওয়ার বার্তা প্রকাশ পেয়েছে সামনার এই প্রতিবেদনে। একইন সঙ্গে অজিত পাওয়ারকে হুঁশিয়ারি দিয়ে সামনায় েলখা হয়েছে, বিজেপিও একদিন তার সঙ্গে ঠিক একইভাবে প্রতারণা করবে।

মোদীকে ধন্যবাদ অজিতের

মোদীকে ধন্যবাদ অজিতের

উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহনের পর রবিবার প্রথম টুইট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন অজিত পাওয়ার। সেই টুইটের প্রথমেই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর উপর যে আস্থা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে মহারাষ্ট্রে স্থায়ী সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন অজিত। তার পরের টুইটটি ছিল আরও বিস্ফোরক। সেখানে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে নিজের নেতা বলে দাবি করেছেন অজিত। তিনি লিখেছিলেন, এনসিপি তিনি ছাড়ছেন না। বিজেপি এবং এনসিপি জোটের সরকার মহারাষ্ট্রের মানুষের স্বার্থে কাজ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+