মারাঠি নয় ইংরেজিতে লেখা, সরকারি তালিকা ছিড়লেন শিবসেনা বিধায়ক
মহারাষ্ট্রের রাজধানীর আন্ধেরি থেকে কুর্লা পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও মেরামতির কাজের জন্যে একটি তালিকা পেশ করা হয়েছিল বিধায়ককে। তাতে সেই রাস্তার দুধারে থাকা জাহাজ নির্মাণকারী সংস্থার নাম ছিল যাদের সঙ্গে কথা বলে এই কাজে এগোতে হত। কিন্তু তালিকায় থাকা নামগুলি লেখা ছিল ইংরেজিতে। আর তাতেই বাধে বিপত্তি। নাম কেন মারাঠিতে লেখা নয়, এই কারণ দেখিয়ে সেই সরকারি তালিকার উপর নিজের রাগ উগড়ে দিলেন শিবসেনা বিধায়ক। ছিড়ে ফেললেন সরকারি সেই তালিকা।

ঘটনাটি সোমবার ঘটেছে। এবং ঘটিয়েছেন ছান্দিওয়ালি থেকে নির্বাচিত শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে। তিনি বিএমসি-র একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আন্ধেরি থেকে কুর্লা পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও মেরামতির কাজের বিষয়ে আলোচনা করতে। তার পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএমসি-র ডেপুটি কমিশনার ও অন্য আরও অনেক আধিকারিক ও আমলারা।
বৈঠক শুরু হতে বিধায়ককে জাহাজ নির্মাণকারী সংস্থার তালিকা দেন আধিকারিকরা। এই তালিকা দেখে সেই সংস্থাগুলির সঙ্গে কথা বলেই রাস্তা চওড়া করার কাজে হাত লাগাতে পারবে বিএমসি। তালিকায় চোখ পড়তেই বিধআয়ক রেগে যান। তিনি আধিকারিককে জিজ্ঞাসা করেন, তালিকায় লেখা নাম ইংরেজিতে কেন, তা মারাঠিতে নয় কেন। রাগের মাথায় সেই তালিকায় ছিড়ে ফেলেন তিনি।
এরপর দিলীপ লান্ডে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে চেষঅটা করছেন যাতে মারাঠিকে ক্লাসিকাল ভআষার মর্যাদা দেওয়া যায়। আর সেখানে সরাকারি নথিতে ইংরেজিতে লিখে আধিরাকরা সেই প্রচেষ্টাকে অবজ্ঞ করছে।












Click it and Unblock the Notifications