বিজেপির সঙ্গে সমঝোতার প্রশ্নে শিবসেনায় বিদ্রোহ, উদ্ধব ঠাকরেকে চিঠি বিধায়কের
বিজেপির সঙ্গে সমঝোতার প্রশ্নে শিবসেনায় বিদ্রোহ, উদ্ধব ঠাকরেকে চিঠি বিধায়কের
বিজেপির (bjp) সঙ্গে সমঝোতা করার দাবি তুলে শিবসেনা (shiv sena) সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে ( uddhav thackeray)চিঠি পাঠালেন শিবসেনা বিধায়ক (mla) প্রতাপ সারনায়েক ( pratap sarnaik)। অর্থ তছরুপে অভিযুক্ত শিবসেনার এই বিধায়ক এই মুহূর্তে ইডির (ed) স্ক্যানারে রয়েছেন।

নেতাদের মধ্যে সম্পর্ক রয়েছে
১০ জুন চিঠিটি লিখেছেন শিবসেনা বিধায়ক প্রতাল সারনায়েক। সেখানে তিনি বলেছেন, জোটের প্রশ্নে বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক ছিন্ন হলেও, দুইদলের নেতাদের মধ্যে সুরেলা সম্পর্ক রয়েছে। সেই কারণেই বিজেপির সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনের দাবি তিনি তুলেছেন। বলেছেন, তাও বিষয়টি অনেক দেরি হয়ে গিয়েছে।

২০১৯- থেকে মহারাষ্ট্রে ক্ষমতায় শিবসেনা
ভোটের বিজেপির সঙ্গে জোট করে জিতলেও সরকার গঠনের প্রশ্নে বিরোধ দেখা দেওয়ায়, এনসিপি ও কংগ্রেসের সঙ্গে নতুন জোট তৈরি করে সরকার গঠন করে শিবসেনা। ২০১৯ থেকে সেই সরকার মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে।

শিবসেনা বিধায়কের বিরুদ্ধে ইডির তদন্ত
এন্যদিকে গত নভেম্বরে আর্থিক তছরুপের অভিযোগে, ইডি হানা গিয়েছিল শিব সেনা বিধায়ক প্রতাপ সারনায়েকের সঙ্গে সম্পর্ক যুক্ত অফিস, বাড়ি-সহ বিভিন্ন জায়গায়। শিবসেনার তরফ থেকে এই ইডি হানাকে রাজনৈতিক বলে অভিযুক্ত করা হয়েছিল। পাশাপাশি এও বলা হয়েছিল মহারাষ্ট্র সরকার কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না।

লড়াই করতে হবে অর্জুনের মতো
শিব সেনা বিধায়ক প্রতাপ সারনায়েক চিঠিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, অভিমন্যু কিংবা কর্ণের মতো নয়, লড়াই করতে হবে অর্জুনের মতো। সেই কারণেই গত সাতমাস ধরে তিনি একাই লড়াই করছেন, দলের কোনও নেতা কিংবা সরকারের থেকে তিনি কোনও সাহায্য নেননি বলেও দাবি করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হাত মেলানোর দাবি তুলে তিনি বলেছেন, তাতে তিনি ছাড়াও অনিল পরব, রবীন্দ্র ওইকারের মতো নেতারা সমস্যা থেকে মুক্তি পাবেন। শিবসেনার সাহায্যে নির্বাচিত হয়ে এখন প্রাক্তন হয়ে যাওয়া বিজেপির এক প্রাক্তন সাংসদ শিবসেনাকে কালিমালিপ্ত করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। এই বিধায়ক আরও দাবি করেছেন, শিবসেনার বিধায়করা মনে করছেন, কংগ্রেস ও এনসিপি বিধায়কদের কাজই শুধু মাত্র করা হচ্ছে, তাঁরা বঞ্চিত থেকে যাচ্ছেন। চিঠিতে তিনি আরও বলেছেন, একদিকে যেখন মুখ্যমন্ত্রী ঠাকরে করোনা নিয়ে লড়াই করে যাচ্ছেন, সেই সময় কংগ্রেস নির্বাচনে একা লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে এনসিপি শিবসেনাকে ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সামনেই পুরনির্বাচন
প্রসঙ্গত উল্লেখ্য মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন শহরে নির্বাচন রয়েছে। তার আগে এই চিঠি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সারনায়েক থানে জেলার বিধায়ক। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস ও এনসিপি শিবসেনায় বিভাজন তৈরি করছে।












Click it and Unblock the Notifications