বিজেপি-সেনা আলোচনা বাতিল, ঝুলে রইল মহারাষ্ট্রের সরকার গঠন

মহারাষ্ট্রের সরকার গঠন কোন পথে? এই প্রশ্নের উত্তর এখন জানা নেই কারুর। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোরণের মাঝেই ভেস্তে গেল সেনা-বিজেপির সরকার গঠন নিয়ে সমস্ত আলোচনা।

মহারাষ্ট্রের সরকার গঠন কোন পথে? এই প্রশ্নের উত্তর এখন জানা নেই কারুর। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোরণের মাঝেই ভেস্তে গেল সেনা-বিজেপির সরকার গঠন নিয়ে সমস্ত আলোচনা। সরকার গঠন ও ক্ষমতা বন্টণ নিয়ে আজ আলোচনায় বসার কথা ছিল দুই দলের। তবে দুই দলের মধ্যে চলতে থাকা ঠান্ডা লড়াইয়ের জেরে সেই আলোচনা ভেস্তে যায়। পরবর্তীতে এইআলোচনা কবে হবে বা আদেও হবে কি না, তা জানা নেই কারুর।

বিজেপিকে খোঁচা সেনা শিবিরের

বিজেপিকে খোঁচা সেনা শিবিরের

সরকার গঠন ও মুখ্যমন্ত্রিত্ব নিয়ে লড়াইয়ের মাঝে আজ বিজেপি খোঁচা দেন সেনা-র সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, 'এখানে কোনও দুষ্মন্ত নেই যে যার বাবা জেলে থাকবে। এখানে (মহারাষ্ট্রে) আমার আছি। যাঁরা ধর্ম আর সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি।' এরপর তিনি জানান, বিজেপির সঙ্গে আলোচনা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।

সেনার দাবিকে মাঠের বাইরে উড়িয়ে দেন ফড়নবিশ

সেনার দাবিকে মাঠের বাইরে উড়িয়ে দেন ফড়নবিশ

এর আগে আজ সেনার ফিফটি ফিফটি ফর্মুলাকে উড়িয়ে দিয়ে দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন, "শিবসেনাও পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রিত্বের দাবি করতে পারে। তবে দাবি করা আর পাওয়ার মধ্যে ফারাক আছে। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। ফিফটি-ফিফটি ফর্মুলায় মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও চুক্তি হয়নি আমাদের মধ্যে। তাদের কোনও দাবি থাকলে তারা এসে আমাদের সঙ্গে আলোচনায় বসুক। আমরা তাদের দাবির যৌক্তিকতা বিচার করে সিদ্ধান্ত নেব।"

 আলোচনা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত উদ্ধবের

আলোচনা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত উদ্ধবের

নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত সপ্তাহে। তা সত্ত্বেও সরকার গঠনের ক্ষেত্রে কোনও অগ্রগতি নজরে আসেনি মহারাষ্ট্রে। এরই মাঝে ত্রিশঙ্কু থাকা হরিয়ানা বিধানসভার সপথগ্রহণও সম্পন্ন হয়েছে। তবে মহারাষ্ট্রে দুই শরিকের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে টনাপোড়নের মধ্যে ঝুলে রয়েছে সরকার গঠন প্রক্রিয়া। সেনা-বিজেপির চাপানউতরের মাঝে এতদিন চুপ ছিল বিজেপি। এমনকি মুখ খোলেননি অমিত শাহও। শুক্রবার সেনা প্রধান উদ্ধব ঠাকরেকে ফোন করে মহারাষ্ট্রে জোটের জয়ের জন্য শুভেচ্ছা জানান বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ। তবে সরকার গঠনের বিষয়ে দীপাবলীর পর আলোচনা হবে বলে উদ্ধবকে জানিয়েছিলেন তিনি। তবে আজ সেই আলোচনা বাতিল করে দেন উদ্ধব।

বিজেপ-কে পাল্টা চাপে ফেলার কৌশল সেনার

বিজেপ-কে পাল্টা চাপে ফেলার কৌশল সেনার

জনসমক্ষে কিছু না বললেও ফলাফল প্রকাশের পর থেকেই ২০১৪ সালের ফর্মুলাতে সরকার গঠনের কথা হলছিল বিজেপি নেতা কর্মীরা। ২০১৪ সালে মন্ত্রিত্ব বন্টণের ক্ষেত্রে বিধায়কদের সংখ্যার অনুপাতের ফর্মুলা গ্রহণ করেছিল বিজেপি-সেনা জোট। প্রতিটি ১২ জন বিধায়কের জন্য একজন করে পূর্ণ মন্ত্রী ও ৬ জন বিধায়কের জন্য থাকবে একজন করে জুনিয়র মন্ত্রী। এই সমীকরণেই মন্ত্রিসভা গঠন করে পাঁচ বছর সরকার চালান দেবেন্দ্র ফড়নবিশ। এই বারও বিজেপি সেই ফর্মুলায় সরকার গঠনের কথা বলছে। এদিকে গতবারের তুলনায় ৭ ও ১৭টি আসন কম পেয়েছে। সেই হিসাবে গতবারের ১৮ জন মন্ত্রীর জায়গায় বিজেপির হওয়ার কথা ১৭ জন মন্ত্রী। অপর দিকে সেনার মন্ত্রী সংখ্যা একজন কমে দাঁড়াবে পাঁচ-এ। তবে ফিফটি-ফিফটি ফর্মুলায় অনড় শিবসেনা বিজেপির ফর্মুলাকে খারিজ করে আলোচনাও ভেস্তে দিয়ে পাল্টা চাপ বাড়ালো বিজেপির উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+