জোটের জন্যই 'সাবধানী'! 'শিব সৈনিক' মুখ্যমন্ত্রীর বার্তা দিয়ে ফের সরব হল শিবসেনা

একজন শিবসৈনিক মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসন দখল করবেন। সেই কথা আরও একবার স্মরণ করিয়ে দিলেন দলের নেতা সঞ্জয় রাউত। তিনি আরও বলেছেন, রাজ্যে বিজেপির সঙ্গে জোটের কারণে কিছু ইস্যুতে সাবধানের সঙ্গে কথা বলত

একজন শিবসৈনিক কোনও না কোনওদিন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসন দখল করবেন। সেই কথা আরও একবার স্মরণ করিয়ে দিলেন দলের নেতা সঞ্জয় রাউত। তিনি আরও বলেছেন, রাজ্যে বিজেপির সঙ্গে জোটের কারণে কিছু ইস্যুতে সাবধানের সঙ্গে কথা বলতে হচ্ছে তাদের।

'জোটের কারণেই সাবধানী'

'জোটের কারণেই সাবধানী'

মুম্বইয়ে সঞ্জয় রাউত বলেছেন, সময় আসলেই রাজ্যে একজন শিব সৈনিক মুখ্যমন্ত্রী পাবে। বর্তমান সময়ে শিবসেনাকে কিছুটা শান্ত দেখাচ্ছে। কিন্তু তারা সেটা থাকবে না। হুঁশিয়ারি দিয়েছেন সঞ্জয় রাউত। জোটের কারণেই বেশ কিছু ইস্যুতে তাদের সাবধানে কথা বলতে হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

উদ্ধব ঠাকরের মন্তব্য

উদ্ধব ঠাকরের মন্তব্য

দিন কয়েক আগে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে মন্তব্য করেছিলেন, একদিন একজন শিবসৈনিক রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসবেন।

এর আগে উদ্ধব ঠাকরে স্বীকার করে নিয়েছেন, এই জোটের জন্য শিবসেনা নিজেদের অবস্থান থেকে সরে এসেছে। তবে তাদের এই আপস মহারাষ্ট্রের জন্যই বলে জানিয়েছে শিবসেনা। শিবসেনার মুখপত্র সামনায় উদ্ধব ঠাকরে বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে শিব সৈনিক রাজ্যের সর্বোচ্চ আসনে বসবেন। নিজের বাবা তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের কাছে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। উদ্ধব বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ওই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে ততক্ষণ তিনি চুপ করে বসে থাকবেন না বলে জানিয়েছিলেন। তিনি তাঁর ( বাল ঠাকরে) শিব সৈনিককে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেনই। যতক্ষণ না সেটি ঘটছে, ততক্ষণ তিনি রাজনীতি ছাড়বেন না বলেও জানিয়েছিলেন।

পাল্টা প্রকাশ জাভড়েকর

পাল্টা প্রকাশ জাভড়েকর

এপ্রসঙ্গে উত্তর দিয়েছে বিজেপি। কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর পাল্টা বলেছিলেন, ইচ্ছা প্রকাশে অসুবিধার কিছু নেই।

[ বিরোধীদের অন্ধকারে রেখে ভোট! ৩৭০ ধারা ও রাজ্যভাগের ফায়দা তুলছে বিজেপি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+