নাগরিকত্ব বিলে 'কাঁটা' হতে পারে রাজ্যসভা! হিসেব দিয়ে বিজেপি বলছে, কোনও বাধায় পড়তে হবে না
মোদী ক্যাবিনেট ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে। এবার লোকসভা এবং রাজ্যসভায় পেশের পালা। লোকসভায় বিজেপি ও সহযোগীদলগুলির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, রাজ্যসভায় তা এখনও নেই।
নরেন্দ্র মোদী সরকারের ক্যাবিনেট ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে। এবার লোকসভা এবং রাজ্যসভায় পেশের পালা। লোকসভায় বিজেপি ও সহযোগীদলগুলির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, রাজ্যসভায় তা এখনও নেই। ফলে অন্যদলগুলিক ওপর বিজেপিকে নির্ভর করতে হচ্ছে।

এখনই সমর্থন ১২২ জনের
বিজেপি সূত্রে খবর, রাজ্যসভায় আসন সংখ্যা ২৪৫ হলেও বর্তমানে সেখানকার শক্তি ২৩৮। এর মধ্যে ইতিমধ্যেই ১২২ জন এই বিলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। বিজেপির আশা আাগামী দিলগুলিতে আর দল এই বিলের প্রতি সমর্থন করবেন। এর আগেরবারে সংখ্যা না থাকায় বিলটি রাজ্যসভায় পাশ করানো যায়নি।

সমর্থন যেসব দল
জনতা দল ইউনাইটেড জানিয়েছে, আগে তারা এই বিলের বিরোধী হলেও, বর্তমান পরিস্থিতিতে এই বিলকে তারা সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। একই অবস্থা উত্তরপূর্বে চোট দলগুলির ক্ষেত্রেও। নাগরিকত্ব সংশোধনী বিলে উত্তরপূর্বকে বাদ রাখা হচ্ছে। ফলেই এই সিদ্ধান্ত বদল বলে জানা গিয়েছে। ওয়াইএসআর কংগ্রেস, অকালি দল, এলজেপি এই বিলে সমর্থন করবে বলেই সূত্রের খবর। এনডিএ কিংবা বিজেপির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও, শিবসেনা এই বিলকে পুরোপুরি সমর্থন করবে বলেই জানা গিয়েছে।

সমর্থনের প্রবল সম্ভাবনা বিজেডিরও
সূত্রের খবর অনুযায়ী, বিল থেকে উত্তরপূর্বের আদিবাসী অধ্যুষিত এলাকাকে বাদ দেওয়ার বিলটিকে সমর্থন করতে পারে বিজেডি। যেই সব রাজ্যে ইনার লাইন পারমিট চালু রয়েছে কিংবা সংবিধানের ষষ্ঠ তফশিল লাগু রয়েছে, সেই সব রাজ্য( উত্তরপূর্বে রাজ্য)কে নাগরিকত্ব সংশোধনী বিল থেকে বাদ দেওয়া হয়েছে।

'চুপ' তৃণমূল
আগে বিলটি নিয়ে বিরোধিতা করেছে। বিল থেকে মুসলিমদের বাদ দেওয়া নিয়ে সরব হয়েছেন সৌগত রায়। কিন্তু বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটিতে অনুমোদন দেওয়ার পর বিলটি নিয়ে নিশ্চুপ তৃণমূল। তবে তারা নতুন বিল নিয়ে সংসদে বিরোধিতা করতে পারে বলেই জানা গিয়েছে।

জানা যায়নি যাদের অবস্থান
এর আগে গুরুত্বপূর্ণ সময়ে যেসব দল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আপ, এআইএডিএমকে এবং টিআরএস, বিল নিয়ে তাদের অবস্থান এখনও জানায়নি।

বিরোধিতায় কংগ্রেস, সিপিএম
এর আগে বিলের বিরোধিতা করেছে কংগ্রেস। কিন্তু বিলে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তন জেনেই পরবর্তী সিদ্ধান্ত জানাবে কংগ্রেস। তবে বিলের বিরোধী অবস্থান নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। দলের নেতা মহঃ সেলিম বলেছেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল কখনও হতে পারে না।












Click it and Unblock the Notifications