ক্ষমতার দড়ি টানাটানি অব্যাহত! মহারাষ্ট্রে শক্তি বাড়িয়ে চলেছে শিবসেনা
মহারাষ্ট্রে ক্ষমতার দড়ি টানাটানির মধ্যেই শক্তি বাড়িয়ে চলেছে শিবসেনা। সূত্রের খবর অনুযায়ী, এদিন তারা ষষ্ঠ নির্দল বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে।
মহারাষ্ট্রে ক্ষমতার দড়ি টানাটানির মধ্যেই শক্তি বাড়িয়ে চলেছে শিবসেনা। সূত্রের খবর অনুযায়ী, এদিন তারা ষষ্ঠ নির্দল বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। এই ঘোষণাটি করা হয়েছে, বিজেপি দেবেন্দ্র ফড়নবিশকে পরিষদীয় নেতা নির্বাচনের পরে। নির্বাচনে ৫৬ আসন জয়ের পর এই ছয় আসন যোগ করে শিবসেনার বিধায়ক সংখ্যা এখন ৬২-তে।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, তাঁর দল ৫৬ আসনে জয় পেয়েছে। এরপরেই দলের বিধায়ক সংখ্যা বাড়ছে। তারা আশা করছে, ৫০-৫০ দাবিতে তারা সমর্থ হবে এবং তাদের পক্ষেও মুখ্যমন্ত্রীর পদ আসবে।
ষষ্ঠ বিধায়ক মঞ্জুলা গাভিট, যিনি ধুলে জেলার সাকরি আসন থেকে জয়লাভ করেছিলেন। এর আগে তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। মহারাষ্ট্রে ১৩ জন নির্দল বিদায়কের মধ্যে ছয়জন শিবসেনাকে সমর্থনের কথআ ঘোষণা করলেন।
এনসিপি সমর্থিত নির্দল বিধায়ক শঙ্কররাও গাদাখ উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর সোমবার শিবসেনাকে তাঁর সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন।
২৮৮ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি ও শিবসেনা যথাক্রমে ১০৫ ও ৫৬ আসনে জয়ী হয়েছিল। ক্ষমতার দড়ি টানাটানির মধ্যেই ১৩ নির্দল বিধায়ককে নিয়েও টানাটানি শুরু হয়ে যায় দুই শরিকের। শিবসেনা এখনও বিজেপির কাছ থেকে লিখিতভাবে ৫০-৫০ ফর্মুলায় দাবি আদায়ে অনড় রয়েছে।












Click it and Unblock the Notifications