এনডিএ-র সঙ্গ ছাড়ছে শিবসেনা, আগামী নির্বাচনে নয়া রাজনৈতিক অঙ্ক মহারাষ্ট্রে
রাজনৈতিক ভাঙন গেরুয়া শিবিরে। বিজেপি-র সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নিল, দাপুটে মারাঠি নেতা বাল ঠাকরের দল শিবসেনা। দলীয় রেজোলিউশন পাস করে , এই গেরুয়া দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
রাজনৈতিক ভাঙন গেরুয়া শিবিরে। বিজেপি-র সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নিল, দাপুটে মারাঠি নেতা বাল ঠাকরের দল শিবসেনা। দলীয় রেজোলিউশন পাস করে , এই গেরুয়া দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তথা ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও 'একলা চলো রে' নীতিতে এগোতে চাইছে দল। দলের কর্মসমিতির বৈঠকে মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের কর্মসমিতির বৈঠকে দলীর কর্মিদের উপস্থিতিতে, এনডিএ-র সঙ্গ ছাড়ার ডাক দেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর সর্বসম্মিতক্রমে তা মেনে নেওয়া হয় দলের তরফে। এর আগে, বহুবার এনডিএ-র এই শরিকদল বিজেপি-কে নানা ইস্যুতে আক্রমণ করেছে। বাল ঠাকরের নাতি , তথা উদ্ধব ঠাকরেরছেলে আদিত্য মহারাষ্ট্র সরকার ছেড়ে বেরিয়ে আসার হুমকি গত ডিসেম্বরেই দিয়েছিলেন।
মূলত শিব সেনার মোদী বিরোধিতা ঘিরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এদিকে, ফের একবার দলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে চলেছেন উদ্ধব ঠাকরে। তাঁর প্রতিদ্বন্দ্বি হিসাবে কেউ নেই দলে। গত ৫ বছর ধরে এই দলের নেতৃত্বে তিনিই রয়েছেন। কিছুদিন আগে গুজরাত নির্বাতনের ফলাফলের পর, উদ্ধবের গলায় কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীত স্তূতিও শোনা যায়। ফলে য়রাজনৈতিক অঙ্ক কোন দিকে ঘুরবে সেই নিয়ে রয়েছে জল্পনা।












Click it and Unblock the Notifications