অযোধ্যার রামলালা মন্দিরে শিবসেনা প্রধান! যোগীরাজ্যের মাটি থেকে অর্ডিন্যান্স জারির দাবি

সঙ্গে রয়েছেন ১৮ জন সাংসদ। আর তাঁদের নিয়েই এবার অযোধ্য়ার মাটিতে পা রাখলেন উদ্ধব ঠাকরে। এদিন উদ্ধবরের অযোধ্যা সফর ঘিরে রীতিমতো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল গোটা উত্তর প্রদেশ।

সঙ্গে রয়েছেন ১৮ জন সাংসদ। আর তাঁদের নিয়েই এবার অযোধ্য়ার মাটিতে পা রাখলেন উদ্ধব ঠাকরে। এদিন উদ্ধবরের অযোধ্যা সফর ঘিরে রীতিমতো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল গোটা উত্তর প্রদেশ। আরও একবার শিবসেনা প্রধানের এই সফর ইতিহাসের পাতায় এক অগ্নিগর্ভ পরিস্থিতির স্মৃতি উস্কে দিয়েছে। যে স্মৃতিতে বার বার উঠে আসছে উদ্ধবের বাবা বাল ঠাকরের নাম।

সপুত্র উদ্ধব অযোধ্যায়

সপুত্র উদ্ধব অযোধ্যায়

অযোধ্যায় এদিন রামলালা মন্দিরে পুজো দেন উদ্ধব ঠাকরে। সঙ্গে ছিলেন ছেলে আদিত্য। এছাড়াও শিবসেনার ১৮ জন সাংসদ এদিন উদ্ধব ও আদিত্যর সঙ্গে পৌঁছে যান রামলালা মন্দিরে।

সফর ঘিরে নিরাপত্তা

সফর ঘিরে নিরাপত্তা

এদিন উদ্ধবের অযোধ্যার মাটিতে পা রাখা থেকে শুরু করে রামলালা মন্দিরপর্যন্ত যাত্রা ঘিরে রীতিমতো কড়া নিরাপত্তা দেখা যায়। আদিত্য ও উদ্ধবের সঙ্গে ছিলেন শিবসেনার আরও এক ডাকসাইটে নেতা তথা সাংসদ সঞ্জয় রাউত।

অর্ডিন্যান্সের দাবি

অর্ডিন্যান্সের দাবি

সংসদে পা রাখবার আগে শিবসেনার পক্ষ থেকে রামলালা মন্দিরে পুজো দিয়েই উদ্ধব ঠাকরে মুখ খোলেন অযোধ্যা ইস্যু নিয়ে। তিনি বলেন, 'রামন্দির জলদি হবে, এটা আমরা বিশ্বাস করি। ' তিনি অযোধ্যার মাটি থেকে রামমন্দির নিয়ে অর্ডিন্যান্স জারির দাবি তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+