আদিত্য মুখ্যমন্ত্রী, ফড়নবিশ তাঁর ডেপুটি! শিবসেনার বায়নায় গভীর সংকটে বিজেপি

মহারাষ্ট্রে শিবসেনাকে সঙ্গে নিয়ে বিজেপি ক্ষমতা ধরে রাখতে সফল হয়েছে। কিন্তু আসন সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমে যাওয়ায় স্বস্তি নেই নেতৃত্বের। শিবসেনা এবার জোর দিয়েছে, মুখ্যমন্ত্রিত্ব চাই।

'অব কি বার, দু'শো পার'- এই স্লোগান তুলে্ ভোট বৈতরণী পার হতে চেয়েছিল বিজেপি। কিন্তু স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে মোদী-শাহের। তবে মহারাষ্ট্রে শিবসেনাকে সঙ্গে নিয়ে বিজেপি ক্ষমতা ধরে রাখতে সফল হয়েছে। কিন্তু আসন সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমে যাওয়ায় স্বস্তি নেই নেতৃত্বের। শিবসেনা এবার জোর দিয়েছে, মুখ্যমন্ত্রিত্ব চাই।

যুব সেনা নেতা আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী! দাবি

যুব সেনা নেতা আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী! দাবি

শিবসেনার আসন সংখ্যাও এবার কমেছে। কমেছে বিজেপিও। উভয় দলই গতবারের তুলনায় ৭ ও ১৭টি আসন কম পেয়েছে। আর এই অবস্থায় মহারাষ্ট্রে জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে যুব সেনা নেতা আদিত্য ঠাকরের নাম। দাবি উঠেছে এবার মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হন প্রয়াত বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত দল শিবসেনার একজন।

পোস্টারে ছয়লাপ মুম্বইয়ের অলি-গলি

পোস্টারে ছয়লাপ মুম্বইয়ের অলি-গলি

শিবসেনা নেতাদের একটি বড় অংশ এবং দলের নবনির্বাচিত বিধায়করা আদিত্যকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার দাবি তুলে সরব হয়েছেন। দলের কর্মী সমর্থকরা আদিত্য ঠাকরেকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরতে ইতিমধ্যে পোস্টারে ছয়লাপ করে দিয়েছে মুম্বইয়ের অলি-গলি।

মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী! প্রধান দাবি

মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী! প্রধান দাবি

এই পোস্টারে শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরে এবং দলীয় সভাপতি উদ্ধব ঠাকরের ছবিও রয়েছে। এই পোস্টারে উল্লেখ করা হয়েছে, আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হবেন। তার জন্যই আমরা দাবি জানাচ্ছি। শিবসেনার বিধায়ক প্রকাশ জরিপ বলেন, আমরা আদিত্যকে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে চাই। এটি আমাদের প্রথম ও প্রধান দাবি।

উদ্ধবের দিকে চেয়ে সেনা বিধায়করা

উদ্ধবের দিকে চেয়ে সেনা বিধায়করা

শিবসেনার তরফে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং আমাদের দল উভয়ই ৫০-৫০ আসন ভাগাভাগির সূত্রে একমত হয়েছিল। বিজেপি হাইকমান্ডের সাথে জোট বৈঠকের সময় দলীয় প্রধান উদ্ধবজিও নিশ্চয় এই বিষয়টিতে আলোকপাত করবেন বলে দাবি তুলেছেন দলীয় বিধায়ক-নেতারা।

সঞ্জয় রাউতের প্রস্তাবে সায় বিধায়কদের

সঞ্জয় রাউতের প্রস্তাবে সায় বিধায়কদের

শিবসেনার আরেক বিধায়ক প্রতাপ সারনায়েক বলেন, শিবসেনা আদিত্যকে পরবর্তী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। তবে সেনা বিধায়করা এমন মতও প্রকাশ করেছেন, তাদের দলের সভাপতি এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন তা মেনে চলবেন। এখানে উল্লেখ্য যে, বৃহস্পতিবার শিবসেনার প্রবীণ নেতা এবং সাংসদ সঞ্জয় রাউত বলেছিলেন উদ্ধব-পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করা উচিত।

সঞ্জয়ের দাবি, মহারাষ্ট্রের জন্য শিবসেনাকে দরকার

সঞ্জয়ের দাবি, মহারাষ্ট্রের জন্য শিবসেনাকে দরকার

তিনি বলেছিলেন, মহারাষ্ট্রের জন্য শিবসেনাকে দরকার। আমরা আদিত্যকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। শিবসেনা-বিজেপি জোট ক্ষমতায় এসেছে। আমরা জোট গঠন করে সরকার চালাব। বিজেপির সঙ্গেই ক্ষমতা বম্টন করে নেব। অন্য কারও সাথে জোটে যাওয়ার প্রশ্নই আসে না।

আদিত্য মুখ্যমন্ত্রী, ফড়নবিশ তাঁর ডেপুটি!

আদিত্য মুখ্যমন্ত্রী, ফড়নবিশ তাঁর ডেপুটি!

উল্লেখ্য, ২৯ বছর বয়সী আদিত্য এনসিপি প্রার্থী সুরেশ মানিকে ৭০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তিনি ওয়ারলি বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হন। এরপরই আদিত্যকে পরবর্তী মুখ্যমন্ত্রী করার জন্য শিবসেনা দাবি তোলে। বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে উপমুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয় শিবসেনার তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+