দেশের আর্থিক মন্দা নিয়ে শাসক দলকে তোপ শিবসেনার

দেশের আর্থিক মন্দা পরিস্থিতি নিয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাল শিবসেনা। দেশের আর্থিক মন্দা পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন তাঁরা।

দেশের আর্থিক মন্দা পরিস্থিতি নিয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাল শিবসেনা। দেশের আর্থিক মন্দা পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন তাঁরা। শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে বিেজপির বিরুদ্ধে এই নিয়ে আক্রমণ করা হয়েছে। তাতে লেখা হয়েছে দেশের এই আর্থিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। বর্ষা চলে গেলেও একাধিক জায়গায় এখনও বৃষ্টি চলছে। যার জেরে ফসলের ব্যপক ক্ষতি হয়েছে এবার। দেশের ব্যবসায়িক পরিস্থিতিও অত্যন্ত সংকটজনক বলে সামনায় উল্লেখ করা হয়েছে। ৩০ থেকে ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত বণিজ্যিক মহল।

নোটবািতল ও জিএসটি দায়ী

নোটবািতল ও জিএসটি দায়ী

সম্পাদকীয়কে দেশের এই পরিস্থিতির জন্য মোদী সরকারের নোট বাতিল এবং জিএসটি চালুকেই দায়ী করা হয়েছে। সামনায় অভিযোগ করা হয়েছে বিজেপি সরকার প্রথমে নোট বাতিল এবং জিএসটি চালুর জন্য দেশের উন্নয়নের কথা বলেছিল। কিন্তু তার ফল বিরূপ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ

কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ

দেশের এই আর্থিক পরিস্থিতির কারণে কাজ হারিয়েছেন অসংখ্যমানুষ। একাধিক কারখানা এবং শিল্প বন্ধ হয়ে গিয়েছে। নতুন কোনও কর্মসংস্থান তো হয়নি উল্টে কাজ হারিয়েছেন অনেকে। অথচ মোদী সরকার বছরে এক তোটি কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার কোনওটাই তিনি পূরণ করেননি বলে সামনায় লেখা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে হাত

রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে হাত

রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে হাত দিয়েছে মোদী সরকার। দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। একাধিক ব্যাঙ্কের অবস্থা অত্যন্ত খারাপ বলে উল্লেখ করা হয়েছে সামনায়। ব্যাঙ্ক গুলি দেউলিয়া হয় যাচ্ছে। সাধারণ মানুষের সঞ্চিত অর্থ সরকারের কোষাগারে গিয়ে পড়ছে। আর তারা শূন্য হাতে ঘুরছেন। শিবসেনা অভিযোগ করেছে দিওয়ালিতে তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে। মানুষের ক্রয় ক্ষমতা যে কমে গিয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে দিওয়ালিতে। যাঁরা অনলাইনে কেনাকাটা করেছেন। তাঁরা অর্থ দেশের বাইরে পাঠিয়েছেন। দেশের মানুষের কাছে সেই টাকা পৌঁছয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+