বিজেপি কতগুলি আসন পেতে পারে ২০১৯ লোকসভায়, স্পষ্ট ইঙ্গিত শিবসেনার মুখপত্রে
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে শিবসেনার জোট হবে কি না, তা স্পষ্ট নয়। তারই মধ্যে ফের শিবসেনার মুখপত্র যে আভাস দিল তাতে বিজেপির রাতের ঘুম চলে যেতে পারে।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে শিবসেনার জোট হবে কি না, তা স্পষ্ট নয়। তারই মধ্যে ফের শিবসেনার মুখপত্র যে আভাস দিল তাতে বিজেপির রাতের ঘুম চলে যেতে পারে। শিবসেনার মুখপত্রে লেখা হল- বিজেপি এবার অন্তত ১০০টি আসন কম পেতে পারে। আর তা জেনেই মরিয়া হয়ে উঠেছে বিজেপি। রাজ্যে রাজ্যে শুরু হয়েছে আগ্রাসন।

শিবসেনার মুখপত্রের পরিষ্কার লেখা হয়েছে, বাংলাতে অন্তত ১০ থেকে ১৫টি আসন জিততে চাইছে বিজেপি। সেইমতোই চিত্রনাট্য সাজানো হয়েছে। বাংলাতেও আগ্রাসন শুরু করে দিয়েছে। উল্লেখ্য, বাংলায় ২৩টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি। তা যে নেহাতই ফ্লুক নয়, তা বুঝিয়ে দিতেই কোমর বেঁধে নেমেছে মোদীর দল।
'সামনা'য় লেখা হয়েছে- বাংলার পরিস্থিতি গোটা দেশের পরিস্থিতিকে দেখাচ্ছে। আর এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'বাংলার বাঘিনী'র মতোই লড়াই করছেন। শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে- মমতা বাংলার বাঘিনীর মতো লড়াই করছেন। বাংলায় যা হচ্ছে তা আক্ষরিক অর্থেই মোদী বনাম মমতার লড়াইয়ে পর্যবসিত হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে দেদার প্রশংসায় ভরিয়ে দিয়ে শিবসেনার মুখপত্রে লেখা হয়- চিটফান্ড কেলেঙ্কারিতে দোষীরা উপযুক্ত শাস্তি পাক। সেইসঙ্গে গত চার বছরে যে চিট ইন্ডিয়া মামলা হয়েছে, যে সমস্ত মামলাতে তোতাপাখি করে রাখা হয়েছে সিবিআই, আদালত, রিজার্ভব্যাঙ্ককে। আসলে বাংলায় ভোটের রাজনীতি শুরু করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications