'বাল ঠাকরের রক্ত শরীরে বইলে এনডিএ ছাড়ো', শিবসেনাকে উসকানি এনসিপি-র
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে উসকানি দিয়ে মহারাষ্ট্র ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান জয়ন্ত পাটিল বলেছেন, শরীরে বাল ঠাকরের রক্ত বইলে বিজেপিকে ছেড়ে এনডিএ থেকে বেরিয়ে আসুন।
দিন কয়েক আগে বিজেপি সভাপতি অমিত শাহ সরাসরি শিবসেনাকে হুমকি দিয়ে বলেছেন, যদি লোকসভা নির্বাচনে শিবসেনা জোটে না থাকতে চায় তাহলে তাঁদের হারিয়ে শিক্ষা দেওয়া হবে। এই প্রসঙ্গে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে উসকানি দিয়ে মহারাষ্ট্র ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান জয়ন্ত পাটিল বলেছেন, শরীরে বাল ঠাকরের রক্ত বইলে বিজেপিকে ছেড়ে এনডিএ থেকে বেরিয়ে আসুন।

জয়ন্ত পাটিল বলেন, অন্য একটি দলের সভাপতি আপনাদের হারিয়ে দেওয়ার কথা বলছেন। যদি আপনার শিরায় বালা সাহেবের রক্ত থাকে তাহলে সাহস দেখিয়ে পরের দিন সকালে রাজ্য মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসুন।
এনসিপি-র আরও অভিযোগ, একদিকে শিবসেনা নিরন্তর বিজেপিকে আক্রমণ করে চলেছে, অন্যদিকে উদ্ধব ঠাকরে মুম্বইয়ের হোটেলে গিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে গিয়ে দেখা করে আসছেন। কেন এমনটা করছেন তা জানতে চেয়েছেন এনসিপি প্রধান জয়ন্ত পাটিল।
শিবসেনা এনডিএ বা বিজেপির সঙ্গী দল হলেও বারবার নানা ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা করে এসেছে সাম্প্রতিক সময়ে। তবে কেন বিজেপির সঙ্গে ছাড়ছে না, সেই নিয়ে এনসিপি প্রশ্ন তুলেছে।
পাটিলের দাবি, সারা দেশে কোনও মোদী ঝড় নেই। মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসবেন না। আমরা পরিবর্তন যাত্রা করেছি। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই হবে। সেই লক্ষ্যেই তাঁরা এগোচ্ছেন বলে তিনি দাবি করেছেন।












Click it and Unblock the Notifications